editor

প্রকাশিত: 8:08 PM, September 15, 2025

যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে : অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে : অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন আমাদের সময়ের দাবি। যুবদল সবসময় জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে যুবদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, সিলেট জেলা যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রতিটি আসন ভিত্তিক কমিটি গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করতে প্রত্যেক নেতাকর্মীকে মাঠ পর্যায়ে থেকে নিরলসভাবে কাজ করতে হবে। আসন ভিত্তিক কমিটিগুলো তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ভাতালিয়াস্থ সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকীর কার্যালয়ে সিলেট জেলা যুবদলের উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং সিলেট ২ ও ৩ পর্যায়ক্রমে (আসন ভিত্তিক) দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মো. সেলিম আহমদ সেলু, ১ম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু, সহ সাধারণ সম্পাদক সাহেল আহমদ, দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ।

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, যুবদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা আসনভিত্তিক জেলা যুবদলের কমিটি গঠনের উদ্যোগ নিয়েছি। এসব কমিটি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করবে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও গতিশীল করবে। ন্যায়ভিত্তিক সমাজ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল অটল থেকে জনগণের পাশে থাকবে।

অন্যান্যের মধ্যে রাখেন ওসমানী নগর উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, বালাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ফয়জুল হক মেম্বার, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, বিশ্বনাথ পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমেদ জিল্লু চেয়ারম্যান, বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, ইসলাম উদ্দিন,বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলী,দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ, কাওছার আহমদ নামর, সুজন আল মামুন সুন্দর, রাসেল আহমদ, হুমায়ুন রশিদ, মিছবাহ উদ্দিন, নুরুল ইসলাম সুজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়ফুর রহমান পারভেজ, মাজহারুল ইসলাম রাসেল, টুটুল আহমদ, তারেক আহমদ খান, নাসির উদ্দিন লিটন, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোশাহিদ আলী, মফুর মিয়া, দেলওয়ার শিকদার, তাহিল আহমদ রেজাউল, মিজান আহমদ, ওসমানী নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আকিক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, ওয়াতিউর রহমান আতিক, সদস্য আব্দুল হান্নান বাবুল, শিহাব উদ্দিন, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহ মো. লিলু মিয়া, বাবুল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সাজিব আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. বদরুল আলম, সহ দপ্তর সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী, সহ ক্রীড়া সম্পাদক সৈয়দ মজনু মিয়া, সিনিয়র সদস্য আব্দুল জলিল সামায়ুন, দক্ষিণ সুরমা যুবদল নেতা লিটন আহমদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন