editor
প্রকাশিত: 7:35 PM, September 16, 2025
সিলেট থেকে অনুমোদনহীন সিএনজিচালিত অটোরিকশা সরিয়ে নিতে ১৫ দিন সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীতে অবৈধ অটোরিকশা ও স্ট্যান্ড উচ্ছেদে অভিযান চালানো হয়। অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, বেঁধে দেওয়া সময় শেষে অবৈধ সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হবে। প্রয়োজনে জেল-জরিমানার পাশাপাশি অটোরিকশা জব্দ করে ডাম্পিং করা হবে।
জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, ‘সিলেট নগরে বৈধ সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা প্রায় ১৯ হাজার। তবে অবৈধ অটোরিকশার সংখ্যা তার চেয়েও বেশি। এসব যানবাহন চলাচলের অনুমতি নেই। আমরা চালকদের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছি। এর পর থেকে যেসব অটোরিকশার বৈধ লাইসেন্স নেই, সেগুলো শহর থেকে সরিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, অবৈধ সিএনজি অটোরিকশাগুলোকে নগর থেকে সরিয়ে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে। আমরা কারও জীবিকা নিয়ে অমানবিক হতে চাই না। তবে নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে অবৈধ যানবাহন বন্ধ করতেই হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন