editor

প্রকাশিত: 6:25 PM, September 17, 2025

বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঢাল হিসেবে কাজ করে : অধ্যক্ষ রিহান উদ্দিন

বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঢাল হিসেবে কাজ করে : অধ্যক্ষ রিহান উদ্দিন

সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ রিহান উদ্দিন বলেছেন আজকের পৃথিবী জলবায়ু সংকটে বিপর্যস্ত। এই সংকট মোকাবিলার অন্যতম কার্যকর উপায় হলো ব্যাপক বৃক্ষরোপণ। আমাদের বিদ্যালয়, মসজিদ-মন্দির, রাস্তার ধারে, পরিত্যক্ত জমি- যেখানে সম্ভব সেখানেই ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যত্ন নিতে হবে, যেন প্রতিটি চারা একদিন মহীরুহে পরিণত হয়। তাহলেই জলবায়ু সংকট থেকে আমরা মুক্তি পাবো। বৃক্ষ কেবল প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানবজীবনের টিকে থাকার জন্যও অপরিসীম ভূমিকা রাখে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, মাটির উর্বরতা বজায় রাখে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঢাল হিসেবে কাজ করে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে সিলেট সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে পূবালী ব্যাংক পিএলসি টেকনিক্যাল রোড শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী এবং ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সকাল ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং শহীদ মিনার প্রাঙ্গণে ২ দিনব্যাপী ব্যাংকের ডিজিটাল ও রিটেইল প্রোডাক্ট ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।

পূবালী ব্যাংক পিএলসি টেকনিক্যাল রোড শাখার ব্যবস্থাপক কাজী মাহবুবা বেগম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, সিলেট এর মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। এসময় তিনি বলেন, আমরা যদি প্রত্যেকে অন্ত্যত একটি করে গাছ লাগাই এবং তার দায়িত্ব আমরা নেই, তবে বাংলাদেশ শীঘ্রই সবুজের সমারোহে ভরে উঠবে। তাই আসুন-বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিই, আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর ও সবুজ পৃথিবী গড়ে তুলি।

তিনি বলেন, দেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকি হ্রাসকল্পে পুবালী ব্যাংক পিএলসি এর সিএসআর ফান্ড থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হচ্ছে। এই কর্মসূচীর অংশ হিসেবে পূবালী ব্যাংক টেকনিক্যাল রোড শাখার উদ্যোগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এ বিভিন্ন রকম দেশীয় ফলজ, বনজ গাছের চারা রোপন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোহাম্মদ ইকবাল চৌধুরী, চিফ ইন্সট্রাক্টর (পাওয়ার) টেকনোলজি অমল কৃষ্ণ চক্রবর্তী, ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান (ইলেক্ট্রিক্যাল) টেকনোলজি এবং নিরাপত্তা কর্মকর্তা প্রকৌশলী আশিকুর রহমান, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার) টেকনোলজি মোঃ হাসান আলী, পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পশ্চিম) মোঃ রুহুল আমিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন