editor

প্রকাশিত: 7:15 PM, September 18, 2025

সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল

সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে নগরীতে প্রচার মিছিল

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্ট- ১৯৩৩) এর আওতাধীন সিলেট মহানগর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীতে এক প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর তালতলা পয়েন্ট থেকে প্রচার মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. জমির আলীর সভাপতিত্বে ও মহানগরের সভাপতি এম সফর আলী খাঁন এর পরিচালনায় প্রচার মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ জামিল, সাংগঠনিক সম্পাদক মো. উজ্জল, মহানগর কমিটির অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মো. দেলওয়ার, এয়ারপোর্ট থানা কমিটির উপদেষ্টা মো. রাজু মিয়া, সাধারণ সম্পাদক মো. সেজুওয়ান, দক্ষিণ সুরমা থানা কমিটির সহ সভাপতি মো. শিরিন মিয়া, শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক মো. রাজ্জাক মিয়া, গোলাপগঞ্জ থানা কমিটির সহ সভাপতি মো. অনিক মিয়া, প্রচার সম্পাদক মো. রুবেল মিয়া, বিশ্বনাথ থানা কমিটির প্রচার সম্পাদক মো. ইউনুস আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মারজান, রায়হান, রুবেল, সুমন, বাচ্চু মিয়া, কুদ্দুস, আক্কাস, হৃদয় প্রমুখ।

আগামী (২৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেল ৩টায় মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলার উপদেষ্ঠা নুরুল ইসলাম মকবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা মটর ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাবলু হোসেন হৃদয়, জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মিনহাজ আহমেদ, সিলেট জেলা হোটেল, মিষ্টি, বেকারী ও চাইনিজ রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজহারুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করবেন হোটেল শ্রমিক ইউনিয়ন সিলেট মহানগর কমিটির সভাপতি এম সফর আলী খাঁন। পরিচালনা করবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জমির আলী।

মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগরের হোটেল শ্রমিক ও সদস্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন