editor

প্রকাশিত: 7:38 PM, September 18, 2025

সিলেট নগরীতে যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন

সিলেট নগরীতে যানজট নিরসনে কঠোর অবস্থানে প্রশাসন

ডেস্ক নিউজ :: সিলেট নগরী-চায়ের দেশ, পাথরের শহর, ক্বীনব্রিজ আর সূর্যের আলোয় ঝলমল করা নগরজীবন পূনরায় ফেরাতে প্রশাসনের শক্ত প্রদক্ষেপ। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে প্রতিদিনই নগরবাসীকে পেতে হয় এক কঠিন দুঃখের বোঝা-যানজট। ব্যস্ত সড়ক, গলির মোড়, বাজার আর অফিসপথে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় আটকে থাকা মানুষের ভিড়ে। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে নগরীকে যানজট মুক্ত করতে অবশেষে কঠোর অবস্থানে নামছে প্রশাসন।

আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে অভিযান-যেখানে অবৈধ সিএনজি স্ট্যান্ডকে সরিয়ে দেওয়া হবে নগরীর সকল পথঘাট থেকে। প্রশাসনের চোখে এটি শুধু একটি অভিযান নয়, বরং নগরের শ্বাস ফেলার অধিকার ফেরানোর লড়াই। তবে কি এবার সফল হতে পারবে প্রশাসন?

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ২০২৪ সালে ৩০টি সিএনজি স্ট্যান্ড এর বৈধ তালিকা প্রকাশ করে। ত্রিশটি বৈধ স্ট্যান্ড হলো, আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টুকের বাজার, ভার্থখলা ক্বীন ব্রীজ সংলগ্ন, বাবলা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ূন রশীদ চত্ত্বর, সামাদ চত্ত্বর, শেখঘাট জিতু মিয়া পয়েন্ট, রিকাবীবাজার পয়েন্ট, শাহপরান মেইন গেইট, মেজরটিলা ইসলামপুর বাজার, বালুচর পয়েন্ট এম.সি কলেজ ছাত্রাবাস সংলগ্ন, কুশিঘাট, সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল গেইটের সম্মুখে, ধোপাদিঘীরপাড় এম.এ.জি ওসমানী শিশু উদ্যান, কাজিটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী ওভারব্রীজ সংলগ্ন, ভার্থখলা, চন্ডিপুল, সিরামপুর, জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ, সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার, শিববাড়ি বাজার।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এর জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ গণমাধ্যমকে জানান, ২০২৪ সালে এই তালিকা প্রকাশ করলেও তা এখনোও কতটুকু বৈধ বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি গণমাধ্যমকে বলেন, আমরা এবিষয় নিয়ে একটি মিটিংয়ে আছি।

অফিসগামী কর্মজীবী, স্কুলগামী শিশু, আর দিনমজুর থেকে শুরু করে সাধারণ যাত্রী-সবারই স্বপ্ন একটাই, যানজটমুক্ত সিলেট। প্রশাসনের উদ্যোগ যেন সেই স্বপ্নে নতুন আলো জ্বালিয়েছে।

নগরবাসী বিশ্বাস করছে, সঠিক বাস্তবায়নের মাধ্যমে এবার হয়তো সিলেট শহরের রাস্তাগুলো আবারও ফিরে পাবে তার প্রাপ্য ছন্দ-স্বস্তির নিঃশ্বাস আর চলাচলের স্বাধীনতা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন