editor
প্রকাশিত: 11:46 AM, September 22, 2025
নগরীতে বেপরোয়াভাবে চলাচলকারী অটোরিকশার লাগাম টেনে ধরতে ব্যাটারিচালিত অটোরিকশাবিরোধী অভিযান শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সোমবার সকাল ৮টা থেকে শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট যথাক্রমে মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার, পাঠানটুলা পয়েন্টে একযোগে অভিযান চলছে।
সকাল ৯টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী প্রথমে রিকাবীবাজার পয়েন্টে অভিযানের কার্যক্রম পরিদর্শন করেছেন। এর পর তিনি ধারাবাহিকভাবে প্রতিটি পয়েন্টে উপস্থিত থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিলেট নগরীতে বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারিচালিত অটোরিকশা। মূল সড়কে অটোরিকশা চলাচলে নাগরিক বিড়ম্বনার পাশাপাশি বিপদে পড়ছে অন্য যানবাহনগুলো। সেই সঙ্গে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী, কোনও ব্যক্তি কর্তৃপক্ষের অনুমতিপত্র ব্যতীত গণপরিবহন চালাতে বা চালাবার অনুমতি দিতে পারবেন না। কিন্তু সিলেটে অটোরিকশা চলাচল কোনও নীতিমালার মধ্যে পড়ছে না।
নগরের বাসিন্দারা বলছেন, পঙ্খিরাজের মতো তাদের গতিবিধি দেখলে উল্টো মনে ভয় জাগে, আতঙ্কিত থাকতে হয় গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত যাত্রীদের। স্থানীয় সড়কগুলোর পাশাপাশি মূল সড়কেও দাপট অটোরিকশা চালকদের। সড়কে চলাচলের ক্ষেত্রে তারা কোনও নিয়ম মানে না। হুট করে উঠে আসছে মূল সড়কে। চলে উল্টোপথেও। অনেক চালক বেপরোয়া গতিতে চালান। ফলে প্রতিদিন নগরীর ভেতর ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এছাড়া, সংশ্লিষ্ট দফতরের কোনও প্রশিক্ষণ না থাকায় অটোরিকশা চালকদের আচরণও মারমুখী। অনেক ক্ষেত্রে তারা যাত্রীদের কাছ থেকে আদায় করছেন অতিরিক্ত ভাড়া।
পরিসংখ্যান অনুযায়ী, এবার ঈদেই ৩২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে ব্যাটারিচালিত রিকশায়। এমন পরিস্থিতিতে ২০১৪, ২০১৭ ও ২০২১ সালে ৩ দফা হাইকোর্ট ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। সবশেষ গত বছর নভেম্বরে হাইকোর্ট আবারও তিন দিনের মধ্যে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন