editor
প্রকাশিত: 5:23 PM, September 22, 2025
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন আহমদ, অর্থ সম্পাদক ফয়েজ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আফছার মোঃ ফাহিম, সদস্য সাজুওয়ান আহমদ, ফরহাদ আলী ইমন, একেএম মনোয়ার হোসেন, ইফতেখার আহমদ, আখতারুল ইসলাম, জহিরুল ইসলাম, সাব্বির আহমদ, লোকমান আহমদ মাছুম, কাজী মাহবুব হোসেন, জিহাদ আহমেদ, ওয়াসি মাহমুদ, জাবেদুর রহমান, শ্রী আনন্দ পাত্র ও হারুনুর রশীদ প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
সভায় সিলেটের সিএনজি পাম্পগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় জালালাবাদ গ্যাস ও বিষ্ফোরক অধিদপ্তরের সিএনজি পাম্প ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী বিভিন্ন কর্মকান্ডের তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। সমস্যা সমাধানে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তপক্ষের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেয়া হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন