editor

প্রকাশিত: 4:23 PM, September 24, 2025

মাটিজুরা উচ্চ বিদ্যালয়ের জন্য ভূমি দান করলেন আলহাজ্ব মো. মাহমুদুর রহমান

মাটিজুরা উচ্চ বিদ্যালয়ের জন্য ভূমি দান করলেন আলহাজ্ব মো. মাহমুদুর রহমান

সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত মাটিজুরা উচ্চ বিদ্যালয়ের জন্য ২য় বার ভূমি দান করলেন মাটিজুরা গ্রামের বড় বাড়ির বাসিন্দা, সমাজসেবী আলহাজ্ব মো. মাহমুদুর রহমান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ তার নিজ বাস ভবনে বিয়ানীবাজার সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা ও বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপস্থিতিতে সরকারে প্রচলিত নীতিমালা মোতাবেক ঘাটতি অবশিষ্ট ভূমি দানের কাগজপত্রে স্বাক্ষর করেন আলহাজ্ব মো. মাহমুদুর রহমান।

এসময় পরিবারের সদস্য ও আলহাজ্ব মো. মাহমুদুর রহমানের ছেলে মো. হোসেন আহমদ রুহেল উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য হেলাল উদ্দিন, মো. সালিক আহমদ, প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন।

এসময় ভূমিদাতা আলহাজ্ব মো. মাহমুদুর রহমান এর ছেলে মো. হোসেন আহমদ রুহেল বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এলাকার শিক্ষার্থীরা সহজে লেখাপড়া করতে পারবেন। এই এলাকার শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। যারা এই বিদ্যালয়ের জন্য ভূমি দান করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, এই উদারতা অন্যদেরও অনুপ্রাণিত করবে সমাজের কল্যাণে এগিয়ে আসতে। একদিন এই বিদ্যালয় হবে শিক্ষার প্রাণকেন্দ্র, এখান থেকেই তৈরি হবে সোনার মানুষ, যাঁরা দেশকে গড়ে তুলবেন উন্নত ভবিষ্যতের পথে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল উদ্দিন বলেন, আলহাজ্ব মো. মাহমুদুর রহমান ভূমি প্রদান করায় মাটিজুরা এলাকার শিক্ষার্থীরা তাদের শিক্ষা অর্জন করতে আর দূর-দূরান্তে যেতে হবে না। তারা সহজেই শিক্ষা অর্জন করতে পারবেন।

তিনি বলেন, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, আর সেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে শুধু ইট-পাথর নয়, প্রয়োজন মানুষের আন্তরিকতা, উদারতা ও আত্মত্যাগ। আজ যিনি বিদ্যালয়ের জন্য নিজের মূল্যবান ভূমি দান করেছেন, তিনি শুধু একটি দানই করেননি-তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা জ্বালিয়েছেন। তাঁর এই মহৎ উদ্যোগে বহু শিশুর শিক্ষার দ্বার উন্মোচিত হবে, তারা জ্ঞান অর্জন করে সমাজ, দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে। এই ভূমি দানের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে সমাজ ও দেশের উন্নয়ন কেবল সরকারের দায়িত্ব নয়, প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্বও বটে। আমরা তাঁর এই দানের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন