editor

প্রকাশিত: 6:02 PM, September 24, 2025

সিলেটের জিতু মিয়ার পয়েন্টের চতুরর্দিকের সড়কে স্পিড ব্রেকার ও শাহজালাল (রহ:) চত্বর নির্মাণের দাবীতে স্মারকলিপি

সিলেটের জিতু মিয়ার পয়েন্টের চতুরর্দিকের সড়কে স্পিড ব্রেকার ও শাহজালাল (রহ:) চত্বর নির্মাণের দাবীতে স্মারকলিপি

সিলেটের কাজির বাজার সেতুর উভয় পার্শ্বের রাস্তা প্রশস্তকরণ, শেখ ছানা উল্লাহ জামে মসজিদের সামন সহ চতুরদিকের সড়কের স্পিড ব্রেকার ও প্রস্তাবিত শাহজালাল (রহ:) চতুর নির্মাণের দাবীতে জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন নগরীর সিলভ্যালী টাওয়ারের বাসিন্দা, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ।

গতকাল ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসকের হাতে পুণরায় স্মারকলিপি প্রদান করেন সিলভেলী টাওয়ারের বাসিন্দা লন্ডন প্রবাসী জাহাঙ্গীর হক রাজ এর প্রতিনিধি সমাজসেবী মোঃ মইনুল হক, শেখ ছানা উল্লাহ জামে মসজিদ কমিটির সভাপতি হাজি মোহাম্মদ রফিক মিয়া, সাধারন সম্পাদক ওয়াহিদুর রব।

এসময় নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলমকে জিতু মিয়ার পয়েন্ট এবং শেখ ছানা উল্লাহ জামে মসজিদের সামনের বিপদজনক দৃশ্য পরিদর্শনের অনুরোধ জানান। জেলা প্রশাসক সময় সোযোগ করে পরিদর্শনে যাবেন বলে আশ্বাস প্রদান করেন। এ ব্যয়াপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জেলা প্রশাসক জানান।

স্মারকলিপিতে বলা হয়, সিলেট সিটি কর্পোরেশনের বৃহত্তর শেখঘাট এলাকায় ঐতিহাসিক জিতু মিয়ার পয়েন্টে অবস্থিত কাজির বাজার সেতুর প্রবেশ পথ সিলেটের একটি গুরুত্বপূর্ণ স্থান। যা হযরত শাহজালাল ইয়েমেনী (রহ:) এর প্রথম পদাপিত স্থান হিসেবে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করে। তবে অপরিকল্পিতভাবে নির্মিত এই সেতু এবং এর তৎসংলগ্ন উভয় পাশের সরুরাস্তা বর্তমানে একটি মরণফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে ১০, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডের (বৃহত্তর শেখঘাট, ভাঙ্গাটিকর, কলাপাড়া, ঘাসিটুলা, মোল্লাপাড়া, মজুমদার পাড়া, ডহর, বেতের বাজার, নবাব রোড, মোগলটুলা, খুলিয়াপাড়া, পশ্চিম কাজির বাজার ইত্যাদি) হাজার হাজার নাগরিকরা চলাচল করেন। উভয় পার্শ্বে সরু রাস্তার কারণে সারাক্ষণই অসহনিয় যানজট লেগেই থাকে, যা থেকে এই এলাকায় প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যার ফলে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং বহু তাজা প্রাণ ঝরে গেছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় সম্ভাবনাময় তরুণ চিকিৎসক রহিমা জেসীর মর্মান্তিক মৃত্যু এই স্থানের নিরাপত্তাহীনতার একটি জ্বলন্ত উদাহরণ।

জিতু মিয়ার পয়েন্টে ও পার্শ্ববর্তী স্থানে অবস্থিত অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা যেমন- মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা, শেখ ছানা উল্লাহ জামে মসজিদ, পার্ক ভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের বৃহত্তম কাজির বাজার মৎস্য আড়ৎ, ধান-চালের মিল, চালের পাইকারি ট্রেডিং হাউস, জেলা পরিষদ ডাক বাংলো, বিএডিসি অফিস, ফরেষ্ট অফিস, সমাজকল্যাণ অফিস, বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, কুষ্ঠ হাসপাতাল ইত্যাদি স্থানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। এমনকি দক্ষিণ সুরমার নাগরিকসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের মূল প্রবেশ পথ এই পয়েন্ট, যা দিয়ে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন হাসপাতালে অসংখ্য এ্যাম্বুলেন্স সহ অনেক গুরুত্বপূর্ণ যানবাহন পয়েন্ট সংলগ্ন ভিআইপি রোড ও শেখঘাট দিয়ে যাতায়াত করে। জিতু মিয়ার পয়েন্টে কার্যতঃ কোন ট্রাফিক সিগন্যাল/ বক্স না থাকায় এখানে ভ্রাম্যমান ফলের দোকান, সিএনজি ষ্ট্যান্ড, অটোরিক্সা ষ্ট্যান্ড গড়ে উঠেছে, ফলে সাধারণ জনগণের ভোগান্তির শেষ নেই।

উপরোক্ত সমস্যাগুলো সমাধানের জন্য নগরীর তালতলাস্থ সিলভ্যালী টাওয়ারের বাসিন্দা, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ নিম্নলিখিত দাবিগুলো পেশ করেন।

১. কাজির বাজার সেতুর উভয় পার্শ্বের রাস্তা প্রশস্তকরণ। সেতু পাশ দিয়ে অবস্থিত পূর্ব ও পশ্চিম পাশের রাস্তা বিশেষ করে সেতুর পশ্চিমাংশের বিদ্যমান রাস্তাকে সর্বনিম্ন ২৫ ফুট অগ্রাধিকার ভিত্তিতে প্রশস্ত করা, যাতে যানবাহন ও পথচারীদের চলাচল নিরাপদ ও সুগম হয়। ২. প্রস্তাবিত শাহজালাল (রহ:) চতুর বাস্তবায়ন ঃ জিতু মিয়ার পয়েন্টকে হযরত শাহজালাল (রহ:) এর নামে একটি সুসজ্জিত চত্বর হিসেবে গড়ে তোলা, যা সিলেটের ঐতিহ্য রক্ষা করবে এবং সৌন্দর্য বৃদ্ধি করবে। ৩. ট্রাফিক ব্যবস্থাপনা ঃ সেতুমুখে কার্যকর ট্রাফিক ব্যবস্থা প্রবর্তন, যাতে দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পায়। সেই সাথে সড়কে স্পিডব্রেকা স্থাপন করা।

এমতাবস্থায়, শেখঘাটসহ আশপাশের এলাকার আপামর জনগণ পক্ষে নগরীর তালতলাস্থ সিলভ্যালী টাওয়ারের বাসিন্দা, বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মুউলভ্যালি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলার ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ এই স্মারকলিপির মাধ্যমে এলাকাবাসীর দাবি পুনর্ব্যক্ত করেন। তিনি অতি দ্রুত সময়ের মধ্যে দাবীগুলো বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর প্রতি জোর দাবী জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন