editor
প্রকাশিত: 7:34 PM, September 24, 2025
স্কলার্সহোম মেজরটিলা কলেজে উৎসবমুখর পরিবেশে বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের শুধু ভাষাগত দক্ষতা নয়, বরং সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ বিকাশে সহায়তা করে। যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা সহনশীলতা ও নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করে, যা ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে।”
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা সমসাময়িক নানা বিষয়ে প্রাণবন্ত যুক্তি উপস্থাপন করে। অংশগ্রহণকারীদের সাবলীল উপস্থাপনা, বিচারকদের সুচিন্তিত মন্তব্য ও শ্রোতাদের করতালিতে পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত ও শিক্ষণীয়।
প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক সজিবুর রহমান। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহিয়ারা বেগম, কৌশিক আচার্য্য ও ওমর ফারুক। জুনিয়র ও ইন্টারমিডিয়েট গ্রুপের পর্যালোচক ছিলেন প্রভাষক মোনাব্বির জুহান এবং সিনিয়র গ্রুপের পর্যালোচক ছিলেন ইংরেজি বিভাগের প্রধান, প্রভাষক জাকারিয়া আল-মামুন।
আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা চর্চা, বিশ্লেষণধর্মী চিন্তা ও ভিন্ন মতকে সম্মান করার মানসিকতা গড়ে উঠবে। অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় বিজয়ীদের নাম ঘোষণা করেন। এতে কলেজ ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন