editor

প্রকাশিত: 9:52 PM, September 25, 2025

সিটি কর্পোরেশনের প্রধান ফটকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ

সিটি কর্পোরেশনের প্রধান ফটকে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ

সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

গতকাল ২৫ সেপ্টেম্বর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি মিছিল নগরীতে বের হয়। সেই মিছিল থেকে উশৃঙ্খল, নৈরাজ্য ও সন্ত্রাসী পদ্ধতিতে সিলেট সিটি কর্পোরেশন প্রধান ফটকে হামলা, সরকারি কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসককে তুলে নেওয়া হুমকি এবং গাড়ি ভাংচুর, পথচারীদের উপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃনিত কাজ। এই ঘটনায় সিলেটবাসী মর্মাহত ও বিক্ষুব্ধ। এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ পাভেল, মোঃ সাহেদ বকস, মোঃ রুকন সরকার, আব্দুস ছালাম, আহছান উল্লাহ, ছাদেক আহমদ, রাসেল আহমদ, মোঃ সুমন সরকার, মোঃ তাজুল ইসলাম, শেখ মোঃ জুনেদ আহমদ, আব্দুর রউফ, মোঃ ফখরুল ইসলাম, মোঃ জাবেদ কাদির, মোঃ জিয়াউর রহমান চৌধুরী, মোঃ সাইদুর রহমান, মোঃ নাহিদুর রহমান সাব্বির আহমদ, মোঃ জাবেদ মিয়া প্রমুখ।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, অবৈধ ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক, ফুটপাত দখলকারী সহ সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে ব্যবসায়ী নেতৃবৃন্দের অবস্থান সুদৃঢ়। নেতৃবৃন্দ বলেন, আগামীতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর কেউ ঘটালে সিলেটবাসীকে সাথে নিয়ে সর্বস্তরের ব্যবসায়ীরা প্রতিরোধ গড়ে তুলবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন