editor

প্রকাশিত: 12:27 PM, September 28, 2025

র‌্যাব ও পুলিশের অভিযানে আ ট ক ৬

র‌্যাব ও পুলিশের অভিযানে আ ট ক ৬

সিলেটের বটেশ্বর ও হবিগঞ্জের লস্করপুরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (এসএমপি) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার রাত ১২টা ২০ মিনিটের সময় শাহপরাণ (রহ.) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে ৯১ হাজার ৬৮০ টাকার ভারতীয় চকলেটসহ আল আমিন (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক আল আমিন গাজীপুর জেলার টঙ্গি পূর্ব থানার উত্তর আরিচপুর স্টেশনরোডের মহসিন মিয়ার ছেলে।

এদিকে, শুক্রবার রাত ১০টার দিকে হবিগঞ্জ জেলার লস্করপুরে দুটি পিকআপকে থামার সংকেত দেয় র‌্যাব। এসময় পিকআপ থেকে চালকসহ ৫ জন পিকআপ দুটি থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাদেরকে আটক করে। পরে পিকআপের ভেতর থেকে ভারতীয় জিরা, বিস্কুট ও চকলেট জব্দ করা হয়। এসময় আটক করা হয় ওই ৫ ব্যক্তিকে।

আটককৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট থানার পশ্চিম কালিনগরের মো. আনোয়ার খানের ছেলে মাসুম খান (২৫), খাগড়া গ্রামের মো. ফরিদ উদ্দিনের ছেলে মো.শাকিল আহমেদ (১৯), গোয়াইনঘাট গ্রামের মৃত মো. মুহিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২১), লামাকুটা পাড়া গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে আলী আকবর আহম্মদ (১৯) ও একই গ্রামের মো. তুষার আহমদের ছেলে ইমন হাসান (২২)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন