editor
প্রকাশিত: 4:39 PM, September 28, 2025
বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এর উদ্যোগে সিলেটে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়ক বহুপক্ষীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক।
ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় প্রমোটিং জেন্ডার-রেসপন্সিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এন্ড টিভেট সিস্টেমস (প্রগ্রেস) প্রকল্পের আওতায় কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিসিক সিলেটের ডিজিএম মো. সোহেল হাওলাদার, সিলেট টিটিসি’র ইন্সট্রাকটর মো. জাকির হোসেইন, ফুলকলির ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন।
কর্মশালায় জাতীয় প্রতিবন্ধী তথ্য ও কর্মসংস্থানের প্রবণতা, জাতীয় দক্ষতা নীতি ও শ্রম আইনসহ বিভিন্ন নীতিগত দুর্বলতা এবং সিলেট শহরের প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্তবতা নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা দলগত আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, নীতি ও সিদ্ধান্তগুলো প্রভাবিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ভোকেশনাল ট্রেনিংকে অগ্রাধিকারমূলক দাবির তালিকায় অন্তর্ভুক্ত করেন।
কর্মশালায় সহ আয়োজক হিসেবে ছিল কমিউনিটি বেইজড ডিজ্যাবলড এন্ড চাইল্ড প্রটেকশন অর্গানাইজেশন সিবিডিসিপিও এবং অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। কর্মশালার উদ্দেশ্য ছিল টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) ব্যবস্থায় প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের অগ্রগতি।
অনুষ্ঠানে বিভাগীয় সমাজ সেবার ডিডি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সহ স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ওপিডি) ও অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বাংলাদেশ বিজনেস এন্ড ডিজএবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) কর্মশালার মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীদের মানবসম্পদে পরিণত করতে কার্যক্রমগুলো মহতি ও প্রশংসনীয় উদ্যোগ।
তিনি বলেন, প্রতিবন্ধী মানুষদের সমাজের বুঝা না ভেবে বিবিডিএন মতো আপনজন মনে করে তাদের প্রতিষ্ঠিত ও সাবলম্বী করে এগিয়ে নিতে সম্মিলিতভাবে সবাইকে কাজ করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন