editor
প্রকাশিত: 6:45 PM, September 28, 2025
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের বৃহৎ অনলাইন মিউজিক প্লাটফর্ম প্রোটিউনের পরিবেশনায় এসেছে নন্দিত আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত’র পঞ্চদশ আবৃত্তি অ্যালবাম “শারদীয়া “। বিশেষ এই অ্যালবামটিতে ঠাঁই পেয়েছে কবি শুভ দাশগুপ্ত, সুবোধ সরকার,সুকান্ত গুপ্ত,গায়ত্রী রায় এর কবিতার আবৃত্তি।
কথা ও কবিতায় সুকান্ত নিবেদিত সুকান্ত গুপ্ত’র এই অ্যালবামটিতে পূজা নিয়ে সমসাময়িক ভাবনা ফুটে উঠেছে। উল্লেখ্য সুকান্ত বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের নিয়মিত আবৃত্তিশিল্পী। আবৃত্তিকে গণমানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন। বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক হিসেবেও নিয়োজিত আছেন। ইতিমধ্যে দেশ এবং দেশের বাইরে আবৃত্তি পরিবেশনার মাধ্যমে নন্দিত হয়েছেন সুকান্ত।
সাংগঠনিক আবৃত্তি চর্চায় উল্লেখযোগ্য কাজ করে যাচ্ছেন তিনি। তার উল্লেখযোগ্য আবৃত্তি অ্যালবামের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠিপত্র নিয়ে আবৃত্তি অ্যালবাম ছিন্নপত্র, সুনির্বাচিত প্রেমের কবিতা নিয়ে জল হাওয়ার লেখা, বিপ্লবী কবি পাবলো নেরুদার নির্বাচিত কবিতা নিয়ে আবৃত্তি অ্যালবাম তোমার ছায়া খুঁজে ফিরি,বিশ শতকের বিশ্বকবিদের কবিতা নিয়ে আবৃত্তি অ্যালবাম দীর্ঘ রাতের কথকতা,প্রকৃতির কবি জীবনানন্দ দাশের অগ্রন্থিত কবিতা নিয়ে রাত্রি অনিমেষ, স্নিগ্ধ বর্ষার নির্বাচিত কবিতার আবৃত্তি অ্যালবাম মেঘ বলেছে বৃষ্টি হবে,কবিতায় নজরুল কাব্যগীতির ধ্রুপদী আপন পিয়াসী, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর নির্বাচিত প্রেমের কবিতা নিয়ে আমি সেই অভিমান সহ আরো বেশ কিছু আবৃত্তি অ্যালবাম।
বিশেষ আবৃত্তি অ্যালবাম “শারদীয়া” প্রোটিউন সহ বিভিন্ন অনলাইন পোর্টাল,ইউটিউব চ্যানেল পাওয়া যাচ্ছে। আবৃত্তি অ্যালবামটি বিষয়ে প্রোটিউনের সত্বাধিকারী প্রসেনজিৎ ওঝা বলেন- “বিগত সময় পূজায় বিভিন্ন ধরনের প্রকাশনা, মিউজিক ভিডিও, সিডি অডিও অ্যালবাম বের হতো কিন্তু সময়ের ব্যাবধানে তা হারিয়ে যাচ্ছে। এরপর ও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা। অনলাইন আবৃত্তি অ্যালবাম শারদীয়া নন্দিত হবে এই আশা ব্যাক্ত করি”
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন