editor

প্রকাশিত: 6:49 PM, September 28, 2025

কারিগরি শিক্ষা বিস্তারে সিলেট পলিটেকনিক গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে : রেহানা ইয়াসমিন

কারিগরি শিক্ষা বিস্তারে সিলেট পলিটেকনিক গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে : রেহানা ইয়াসমিন

কেউ বানিয়েছে অটোমেশন বেইজড স্মার্ট বাড়ি, আবার কেউ কেউ এ আই প্রযুক্তি ব্যবহার করে বানিয়ে ফেলছে একদম নতুন সফটওয়ার যার মাধ্যমে একসাথে ,একই প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ন অনেক তথ্য, আবার কেউবা তৈরি করেছে ফায়ার ফাইটিং রোবট,যে রোবট আগুন লাগা মাত্র ফায়ার এলার্ম দিচ্ছে এবং অগ্নি নির্বাপনে দ্রুত ব্যবস্থা নিচ্ছে । একেকটা ষ্টল যেন ক্ষুদে ইঞ্জিনিয়ারদের প্রতিভা বিকাশের মঞ্চ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট প্রাঙ্গণে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনে বিভিন্ন ষ্টল ঘুরে এমন অভিনব দৃশ্যই দেখা যায় ।

আয়োজকরা বলেন, কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য এসেট প্রকল্পের আওতায় ইনষ্টিটিউট পর্যায়ে স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশনের এবছর সিলেট পলিটেকনিকে মোট ৪৫ জন শিক্ষার্থী মোট ২১ টী ষ্টল দিয়েছে। ষ্টল গুলোর মধ্যে রয়েছে অটোমেটিক সিকিউরিটি সিষ্টেম, আল্ট্রা স্মার্ট সিকিউরিটি সিষ্টেম এন্ড অটোমেশন বেইজড স্মার্ট হোম, স্মার্ট ট্রাফিক কন্ট্রোল সিষ্টেম, ফায়ার ফাইটিং রোবট, ওয়ারলেস পাওয়ার সিষ্টেম, বি আই এম বেইসড আর্কিটেকচারাল এন্ড ষ্ট্রাকচারাল ডিজাইন , স্মার্ট ডাটাবেইজ সিষ্টেম সহ বিভিন্ন ব্যতিক্রমী উদ্ভাবন।

আয়োজক জানা যাইয়, সরকারী – বেসরকারি পলিটেকনিক, টিএসসি সহ মোট ২২৭ টি প্রতিষ্ঠানে এক যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার সন্ধায় সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউটের কনফারেন্স হলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের সভাপতিত্বে, দিনব্যাপী এই প্রতিযোগিতায় সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন , কারিগরি শিক্ষায় সিলেট পলিটেকনিক ইনষ্টিটিউট যে সারাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে সেটি আজকের স্কিলস কম্পিটিশনে প্রমাণিত হয়েছে। স্বল্প সময়ে এত চমতকার চমতকার প্রজেক্ট যে এখানকার শিক্ষার্থীরা করেছে এতে মুগ্ধ না হয়ে উপায় নেই।

তিনি সিলেটের অভিবাবক সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমানে সমস্ত বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ যেভাবে কারিগরি শিক্ষাকে ধারন করছে এটি এক কথায় অনুসরনীয়।

অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিন বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে এবং দেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পলিটেকনিক শিক্ষার বিকল্প নেই। এসময় তিনি সবাইকে কারিগরি শিক্ষার প্রসারে কাজ করার আহবান জানান।

প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রকৌশলী মো. মাকসুদুর রহমান, ৪র্থ শিল্প বিপ্লব মোকাবেলায় কারিগরি শিক্ষার বিকল্প নেই সেটা আমরা সবাই জানি তাই এ ধরনের প্রতিযোগিতায় খুবই গুরুত্বপূর্ন।

এদিকে সভাপতির বক্তব্যে সিলেট পলিটেকনিক ইনষ্টীটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান বলেন আগামীটে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজ়নে সবসময় পাশে থাকবে সিলেট পলিটেকনিক কর্তৃপক্ষ।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ অতিথিরা। এর আগে শিক্ষার্থীদের উদ্ভাবিত সবগুলো প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন