editor
প্রকাশিত: 3:52 PM, September 30, 2025
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি চৌকস টহল দলের পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস), একটি ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
জানা গেছে, হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) চৌকস সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালান আটক করে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে।
এরই ধারাবাহিকতায় বিজিবির টহলদল কর্তৃক পরিচালিত আকস্মিক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩১ লাখ ৪১ হাজার টাকা সমমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা, কাবেরী মেহেদীসহ (কসমেটিকস) এবং একটি ট্রাক জব্দ করতে সক্ষম হয়। বিজিবির ওই চৌকস টহলদল জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ওই পণ্যগুলো জব্দ করে।
অভিযানের বিষয়ে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, সীমান্তে শুধু পাহারা নয়, জনগণের সহায়তায় অপরাধ দমনে আমরা দৃঢ়ভাবে কাজ করি। কেউ অবৈধ কর্মকাণ্ডের খবর পেলে দেরি না করে আমাদের জানাতে অনুরোধ করছি।
৫৫ বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান রোধে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হবে এবং এই ধরনের আকস্মিক অভিযান চলমান থাকবে। চোরাচালান বিরোধী কর্মকাণ্ডে ‘শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)’ নীতিতে কাজ চালিয়ে যাবে বিজিবি।
6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১