editor

প্রকাশিত: 4:51 PM, September 30, 2025

প্রায় ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন নিকোল কিডম্যান

প্রায় ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন নিকোল কিডম্যান

4

হলিউড এবং কান্ট্রি মিউজিক জগতের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের আলোচিত দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবানের বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টেনে এই তারকা জুটি অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। পিপল ম্যাগাজিন বিষয়টি নিশ্চিত করেছে।

7

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স ৫৮, অন্যদিকে কান্ট্রি গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবানের বয়স ৫৭ বছর। ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই মেয়ে। ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট।

8

বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান দাঁড়িয়েছেন বলে পিপল-এর এক বিশেষ সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, ‘নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।’

1

প্রথম দিকে টিএমজেড এই বিচ্ছেদের খবর প্রকাশ করে। তাদের সূত্র অনুসারে, গ্রীষ্মের শুরু থেকেই নাকি এই তারকা জুটি আলাদা বসবাস করছেন।

উল্লেখ্য, সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথ আরবানকেই ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ বলে উল্লেখ করেছিলেন নিকোল। এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী সোনা।’

এদিকে, সম্প্রতি লন্ডনে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ সিনেমার শুটিং শেষ করেছেন নিকোল। ইনস্টাগ্রামে কন্যা ও পরিবারের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছেন তিনি। অন্যদিকে, কিথ আরবান বর্তমানে সফরে ব্যস্ত আছেন। আগামী ২ অক্টোবর পেনসিলভেনিয়ায় তার পরবর্তী শো নির্ধারিত রয়েছে।

1

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

2 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

7 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

1 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 7 এই

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

গোয়াইনঘাটে বালুমহালে ‘রয়্যালটি সিন্ডিকেট’

7 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

ছদ্মবেশী ট্রান্সপোর্ট এজেন্সি ব্যবহার করে অপতৎপরতার অভিযোগ, নেপথ্যে তরিকুল চক্র

2 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

8 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

7 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

4 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি

1
2