editor

প্রকাশিত: 6:33 PM, September 30, 2025

তরুণদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার যথাযথ বিকাশ ঘটাতে পারলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব : মো. আব্দুর রউফ শাহ

তরুণদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার যথাযথ বিকাশ ঘটাতে পারলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব : মো. আব্দুর রউফ শাহ

সিলেট বিভাগ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ শাহ বলেছেন, তরুণ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে এ ধরনের সৃজনশীল উদ্যোগ অত্যন্ত জরুরি। তরুণরা দেশের অমূল্য সম্পদ। তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার যথাযথ বিকাশ ঘটাতে পারলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি আরও বলেন, লেখালেখি শুধু ব্যক্তিগত শখ নয়, বরং এটি চিন্তার পরিসরকে বিস্তৃত করে সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখে। এ প্রকল্প তরুণদেরকে মুক্তচিন্তা, সৃজনশীলতা ও ইতিবাচক অভিব্যক্তির সুযোগ করে দিয়েছে। অংশগ্রহণকারীরা এই অভিজ্ঞতাকে জীবনের বাস্তব ক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন। তিনি বলেন, ‘রাইট হিয়ার রাইট নাউ’ প্রকল্প তরুণদের আত্মবিশ্বাসী করে তুলেছে এবং সামাজিক পরিবর্তনের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করেছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আরএইচস্টেপ এর আয়োজনে সিলেটে রাইট হিয়ার রাইট নাউ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার জুনিয়র অফিসার হামিদা আক্তার হিমু ও আরএইচস্টেপ আরএইচআরএন প্রোজেক্টের এসিস্যান্ট ম্যানেজার, এডভোকেসি এন্ড কমিউনিকেশন নাভিরা আজমী এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রউফ, সিলেট বিভাগের জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ, সিলেট বিভাগের জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ।

আরএইচস্টেপ এর ভূমিকা তুলে ধরেন আরএইচস্টেপ এর উপ-পরিচালক (প্রোগ্রাম) ডা. এলভিনা মুস্তারী। বক্তব্য রাখেন আরএইচস্টেপ এর ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাস, আরএইচস্টেপ এর ইয়ুথ অফিসার ফিলিপ সমদ্দার, মেহেদি হাসান।

সিলেটে আরএইচআরএন এর উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ তুলে ধরেন আরএইচস্টেপ পিএমইএল, আরএইচআরএন প্রোজেক্ট এর এসিস্ট্যান্ট ম্যানেজার তৌসিন আহমেদ সোহেল। তরুণদের সফলতার গল্প তুলে ধরেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়ুথ এডভোকেট মাহবুবে এলাহী। আএইচআরএন এর সাথে ইয়ুথদের যাত্রা এবং তরুণদের ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে তুলে ধরেন আরএইচস্টেপ আলোরধারা পাঠশালার ইয়ুথ এডভোকেট জয়শ্রী রানী মোহন্ত। অনুষ্ঠান শেষে নাটক, নৃত্যু এবং গান পরিবেশন করে সাংস্কৃতিক দল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন