editor

প্রকাশিত: 11:22 AM, October 2, 2025

গাজার একেবারে কাছাকাছি ফ্লোটিলার জাহাজ মরগানা

গাজার একেবারে কাছাকাছি ফ্লোটিলার জাহাজ মরগানা

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ মরগানা ইসরায়েলি নৌবাহিনীর নজর এড়াতে সক্ষম হয়েছে এবং বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরের বাকি নৌযানগুলোও গাজার উদ্দেশে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলা কর্তৃপক্ষ এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে। পোস্টে একটি ম্যাপের ছবি সংযুক্ত করেছে সংগঠনটি। এতে দেখানো হয়েছে, মরগানা জাহাজটি গাজার কতটা কাছাকাছি রয়েছে।

এদিকে, ভূমধ্যসাগর হয়ে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌ-যানকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। এসব নৌ-যান থেকে ৩৭টি দেশের দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, গ্রেপ্তার যাত্রীদের মধ্যে স্পেন থেকে ৩০, ইতালি থেকে ২২, তুরস্ক থেকে ২১ এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌ-সেনারা জাহাজগুলোয় উঠে স্বেচ্ছাসেবীদের জিম্মি করছে। তারা সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজনকে গ্রেপ্তারও করে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটক করা জাহাজগুলো নিরাপদে একটি বন্দরে নেওয়া হয়েছে এবং যাত্রীদের শারীরিক অবস্থা ভালো আছে। তারা ফ্লোটিলার জাহাজগুলোকে হামাসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছে, তবে কোনো প্রমাণ দেখাতে পারেনি।

মানবাধিকারকর্মীরা ইসরায়েলের পদক্ষেপকে ‘অবৈধ’ এবং ‘ডাকাতি’ হিসেবে আখ্যায়িত করেছেন। ফ্লোটিলার সংগঠনও জানিয়েছে, তারা আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের হামলার শিকার হয়েছে, কিন্তু কোনো আইন ভাঙেনি।

অপরদিকে, জাহাজ আটক ও গ্রেপ্তারকাণ্ডেও ফ্লোটিলার মিশন থেমে নেই। এখনও প্রায় ৩০টি নৌযান গাজার পথে এগিয়ে যাচ্ছে। সংগঠকরা জানান, দখলদার বাহিনীর বাধা উপেক্ষা করে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ চেষ্টা করছেন গাজার উপকূলে পৌঁছাতে। মরগানা জাহাজ গাজা থেকে ৫০ কিলোমিটার দূরে রয়েছে। অন্যান্য জাহাজগুলোও এর কাছাকাছি রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে