editor
প্রকাশিত: 4:48 PM, February 6, 2023
সিলেটের আদি মুসলমান হযরত শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) স্মৃতি বিজরিত জামিয়া ইসলামিয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসার বার্ষিক ইসলামী মহা সম্মেলন মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি)। নগরীর টুলটিকরের বুরহানাবাদে মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ১০ টা থেকে শুরু হবে এ মহা সম্মেলন। চলবে রাত ১০ টা পর্যন্ত। ওয়াজ মাহফিল ছাড়াও খতমে বোখারী, দস্তারে ফজিলত ও শিশু শিক্ষা প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন যথাক্রমে দরগাহ মাদ্রাসার প্রিন্সিপালন শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি, মাওলানা শায়খ আব্দুল বারী আনসারী হবিগঞ্জ, মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শায়খ নযির আহমদ ঝিঙ্গাবাড়ি ও পীর সাহেব রায়পুরী হাফিজ মাওলানা আব্দুল গফ্ফার।
বয়ান পেশ করবেন- নেত্রকোনার জামিয়া হোসাইনিয়া মালনীর শায়খুল হাদিস ও মহা পরিচালক আল্লমা মুফতি আব্দুল কাইয়ুম, আযাদ দ্বীনী এদারা তা’লীম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বছীর সুনামগঞ্জী, শায়খে কৌড়িয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা শায়খ মুহসিন আহমদ, জামিয়া দরগাহ সিলেটের শিক্ষা সচিব মাওলানা আতাউল হক জালালাবাদী, মুফতি আফজাল হুসাইন রহমানী ঢাকা, মাওলানা তাহির আহমদ জামলাবাদী ঢাকা, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা নাজমুদ্দিন কাসেমী, হযরত মালানা মমতাজ উদ্দিন বরদেশী, মুক্তিরচক মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিব্বুর রহমান প্রমুখ। উক্ত ইসলামী মহা সম্মেলনে সকলের উপস্থিতি কামনা করেছেন জামিয়া ইসলামিয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্ব মাওলানা শায়খ নাসির উদ্দিন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন