editor

প্রকাশিত: 6:38 PM, November 2, 2025

পরিবেশ রক্ষায় সিটি আদর্শ ফাউন্ডেশনের ‘বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত

পরিবেশ রক্ষায় সিটি আদর্শ ফাউন্ডেশনের ‘বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠিত

1

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো “বৃক্ষ বিতরণ ও বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৫”। রোববার (২ নভেম্বর) সকাল ১০টায় নগরীর মদিনা মার্কেটস্থ কালীবাড়ী রোড নয়াপাড়া ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

4

এ আয়োজনে ফাউন্ডেশনটি তাদের ব্যতিক্রমী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণের পাশাপাশি গত বছরের বিতরণকৃত চারার যত্ন ও টিকে থাকার ভিত্তিতে পুরস্কৃত করেছে বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের।

2

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিউচার দেশ-এর ফাউন্ডার সাজ্জাদুর আজিজ মালিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার, নাট্যকার ও সাংবাদিক প্রশান্ত লিটন, সিটি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও সিটি আদর্শ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক অঞ্জন রায় সঞ্জয়, রুম্পা বর্মন, লিংকন তালুকদার, সিদ্ধার্থ দাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিটি আদর্শ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন স্যার। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন সিটি আদর্শ ফাউন্ডেশনের সদস্য ও সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক প্রান্ত দাশ।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “আমরা শুধু চারা বিতরণেই থেমে থাকি না, বরং শিক্ষার্থীদের হাতে দেওয়া প্রতিটি চারার যত্নের খবর সারাবছর নিয়মিত পর্যবেক্ষণ করি। যাদের চারা এক বছর পরও জীবিত থাকে, তাদের এই বৃক্ষপ্রেমী অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।”

4

অনুষ্ঠানের শেষে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে চারা বিতরণ করা হয় এবং উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করার আহ্বান জানান।

1

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

2   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

2 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

1
3