editor
প্রকাশিত: 1:20 PM, November 3, 2025
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। নিজের অভিনয়শৈলী দিয়ে জয় করে নিয়েছেন বহু দর্শকের হৃদয়। সম্প্রতি দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তবে নিজের ক্যারিয়ারের সফলতা নিয়ে খুব বেশি মাতামাতি করেন না এই অভিনেত্রী। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে এমনটিই বলেছেন এই সুন্দরী।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয় ‘সফল অভিনেত্রীরা কিন্তু নিজেদের সাধারণ নাগরিক বলেন না’, এমন প্রশ্নের উত্তরে সোহিনী বলেন, কী অসাধারণত্ব আছে? ইএমআই ঠিক সময় না দিতে পারলে আমার বাড়িতে ব্যাংক থেকে লোক চলে আসবে। আমার বাড়ির কর্মীদের প্রতিও আমার দায়িত্ব আছে। মায়ের ওষুধের খরচ আছে। সাধারণ মানুষ ছাড়া আমি কী? আমার না আছে কোটি কোটি টাকা, না কোটি টাকার বাংলো, না কোটি টাকার গাড়ি। আছে বলতে চারটে ফিতে কাটার ‘ইভেন্ট’। আর ইন্ডাস্ট্রিতে কে কত টাকা পায়, সে ধারণাও সকলের হয়ে গিয়েছে। আমি অবশ্য এতেই খুশি। সৎ পথে টাকা রোজগার করতে চাই।
তিনি আরও বলেন, অমিতাভ বচ্চন সফল হয়েও দেউলিয়া হয়ে গিয়েছিলেন। সাফল্য নিয়ে বাড়াবাড়ি করে লাভ নেই। আজ উঠলে কাল পড়তে হবে। গীতায় বলাই আছে, সুখ-দুঃখ চক্রের মতো ঘোরে। জীবন, সংসার তেমনই।
সোহিনী সরকার এই বার্তায় তার অনুরাগীদের মনে করিয়েছেন, জীবনে সফল হলেও সংযম এবং বাস্তববোধ অপরিহার্য।
8 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ
6 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 1 শনিবার
4 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 3 এই
8 সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর,
8 সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা
1 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম,
3 স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০
5 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি