editor
প্রকাশিত: 6:15 PM, November 3, 2025
দুদক সংস্কার ও আইন-শৃঙ্খলার চরম অবনতির বিষয় নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের স্থায়ী কমিটির এক সভা গত ২ নভেম্বর রবিবার সন্ধ্যা ৬ টায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের মূল কাজ ছিলো যৌক্তিক সংস্কার, স্বাধীন দুদক ও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। গত ১৫ মাসে দৃশ্যমান কোন অগ্রগতি নেই। বিশেষ করে জনগণের জানমাল, ইজ্জত, আভ্রু ও বিচার বহির্ভূত হত্যাকান্ড কমানো তো দূরের কথা, উল্টো বৃদ্ধি পাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টের হত্যাকান্ড সহ গুম ও অন্যান্য গুরুত্বর মানবাধিকার সংঘনের অভিযোগ গুলোর বিচার প্রক্রিয়া ও তদন্ত শুরু করেছে। নিশ্চিত ভাবে ন্যায় বিচারের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ অগ্রগতি।
সম্প্রতি মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে ১৪ মাসে ৪০ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন। গুলিতে মরেছেন ১৯ জন, নির্যাতনে মারা গেছেন ১৪, পিটিয়ে হত্যা করা হয়েছে ৭ জনকে। গত ৩ মাসে যে ১১ জন বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন সেখানে পুলিশ, যৌথ বাহিনী ও সেনাবাহিনী জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। মব সহিংসতায় ১৫৩ জন, রাজনৈতিক সহিসংসতায় ২৮১ জন নিহত হয়েছেন। এর বাইরের চিত্র দেশবাসী অবগত আছেন। সিলেট নগরীতেও ঘটেছে এমন সব লুমহর্ষক ঘটনা। এতে সিলেটবাসী উদ্বিগ্ন। এই চিত্র অন্তর্বর্তী সরকারের দুর্বলতা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থার ভঙ্গুরতারই প্রতিচ্ছবি।
সভায় বলা হয় স্বাধীন দুদক নির্মাণে মন্ত্রী পরিষদ থেকে দুদক কমিশনার নিয়োগ দেশবাসী মানে না। এই নিয়োগের ফলে দুদক সরকারের আজ্ঞাবহ থাকতে বাধ্য হয়।
সভায় জাতীয় নির্বাচনকে অংশগ্রহনমূলক, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ করার লক্ষ্যে যা যা করার দরকার তা করার জোর দাবী জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, মামুনুর রশীদ এডভোকেট ও ডাঃ অরুণ কুমার দেবকে স্থায়ী কমিটিতে কোঅপ্ট করা হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশীদ এডভোকেট ও ডাঃ অরুণ কুমার দেব প্রমুখ।
6 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
1 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
6 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
7 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
1 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
4 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
1 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’