editor

প্রকাশিত: 7:24 PM, November 3, 2025

মেট্রো স্টেশনের খালি জায়গা ভাড়া দিয়ে বছরে আয় হবে ১০ কোটি টাকা

মেট্রো স্টেশনের খালি জায়গা ভাড়া দিয়ে বছরে আয় হবে ১০ কোটি টাকা

4

মেট্রোরেল স্টেশনের খালি জায়গায় দোকান ও এটিএম মেশিন ভাড়া দিয়ে বছরে ১০ কোটি টাকা আয় করা হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক আহমেদ।

6

সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এমআরটি লাইন-৬ লাইন নিয়ে ডিএমটিসিএল এমডি বলেন, মেট্রোট্রেন চলাচল দেড় ঘণ্টা বাড়ানো হয়েছে। শুক্রবারে আগের মতোই বিকেল থেকে ট্রেন অপারেট করা হচ্ছে। পিক আওয়ারে এখন ৬ মিনিট অন্তর অন্তর ট্রেন চলাচল করছে। যা আগে ৮ মিনিট ছিল। আমরা এটিকে ৫ মিনিটে নামিয়ে আনার চেষ্টা করছি। বর্তমানে ট্রায়াল রান চলছে। ট্রায়াল রান সফল হলে আমরা ডিসেম্বর থেকে ৫ মিনিট অন্তর অন্তর ট্রেন চলাচল করার চেষ্টা করবো।

6

টিকেটের ব্যাপারে তিনি আরও জানান, এমআরটি পাস, র‌্যাপিড পাস ও একক যাত্রার টিকেট এখন পর্যাপ্ত আছে। গত মাসে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও এখন আর কোনো ঘাটতি নেই। স্টেশনে থাকা টিকেট ভেন্ডিং মেশিন অনেকগুলো মেরামত করা হয়েছে, অনেকগুলো মেরামত করার কাজ চলছে। আমরা সর্বোচ্চ ভেন্ডিং মেশিন চালু রাখার চেষ্টা করছি। যাত্রী পারাপারের গেটগুলোর সমস্যাও সমাধান করা হয়েছে। আমরা নিয়মিত যাত্রীসেবা উন্নত করার চেষ্টায় আছি।

1

মেট্রোরেল স্টেশনগুলোতে দোকান ভাড়া দিলে বছরে ১০ কোটি টাকা আয় হবে জানিয়ে তিনি আরও বলেন, স্টেশনগুলোতে যত খালি জায়গা ছিল সেগুলো ভাড়া দেওয়ার কন্ট্রাক্ট ফাইনাল স্টেজে আছে। এসব দোকান থেকে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় হবে। আর কারওয়ান বাজার ও ফার্মগেট স্টেশনের খালি জায়গা ভাড়া দেওয়ার কাজ চলছে। এই দুইটি বড় স্টেশনের খালি জায়গা ভাড়া দেওয়ার কাজ এখনো ফাইনাল হয়নি।

5

১৬টি ব্যাংক স্টেশনগুলো এটিএম মেশিন বসিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, কিছু ব্যাংক টিকেট দেওয়ার মেশিন বসার কাজ করছে। এরই মধ্যে ডাচ বাংলা ব্যাংক সবগুলো স্টেশনে টিকেট মেশিন বসিয়েছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

5 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর)

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

6 ‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

8 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

4 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

8 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

3 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

1
4