editor
প্রকাশিত: 5:36 PM, February 6, 2023

শাহজালাল উপশহর হাই স্কুল সিলেট আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূচনা ঘটে। শিক্ষাই জাতির মেরুদন্ড। স্বাধীনতার পর বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ভালোভাবে অনুধাবন করেছিলেন, তাই তিনি একটি শিক্ষিত জাতির স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষানীতিকে সামনে রেখে শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন, শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান সহ নানা সুযোগ সুবিধা দিয়ে আসছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নত শিক্ষায় শিক্ষিত নাগরিক গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করা হয়েছে। আমাদের প্রতিটি নাগরিককে স্মার্ট এবং উন্নতির শিখরে নিয়ে যেতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর উপশহরস্থ শাহজালাল উপশহর হাই স্কুল সিলেট আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
শাহজালাল উপশহর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রুহুল আলম এবং শিক্ষক আব্দুস সালাম এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য এ কে এম সামসুননুর, কামাল উদ্দিন, মো. আবুল কালাম, মো. আব্দুল ওয়াদুদ, আসমা আক্তার, মো. আব্দুল্লাহ আল জাফর, নাহিদ ইসরাত রুমকী, মোস্তফা খাতুন মিনু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াজিব উদ্দিন মাহি। গীতা পাঠ করেন স্বর্ণা বালা দেবী।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন