editor

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৫

অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৮ প্রাণ

অক্টোবরে সিলেটের সড়কে ঝরল ২৮ প্রাণ

2

অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৮ জনের প্রানহানি ঘটেছে। বিভাগজুড়ে ২৮টি সড়ক দুর্ঘটনায় ১১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

8

প্রকাশিত প্রতিবেদনে অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল এর চালক ও আরোহী রয়েছেন।

এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট ও মৌলভীবাজার জেলায়। কম সংঘঠিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। অক্টোবর মাসে সিলেট জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন।

4

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

2

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৩ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১০ জন চালক ও ৫ জন পথচারী রয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৮টি দুর্ঘটনায় ৭ জন, মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ৮ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া অক্টোবর মাসে নিহত ২৮ জনের মধ্যে ২১ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

5

উল্লেখ্য,সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

3 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

5 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

8 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 2 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

7 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

2 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

1
8