editor

প্রকাশিত: 7:00 PM, November 4, 2025

পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দোকান মালিক ব্যবসায়ী সমিতির স্মারকলিপি

সিলেট শহরের বিভিন্ন স্থানে ও কমিউনিটি সেন্টারে ভূঁইফুর সংগঠনের নামে প্রতিনিয়ত অবৈধ পণ্য ও প্রদর্শনী মেলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় সিলেটের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও সিলেটের জেলা প্রশাসকের কাছে অবৈধ বিভিন্ন মেলা বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে সিলেট শহরের বিভিন্ন হোটেল, কমিউনিটি সেন্টার ও পার্টি সেন্টারে বিভিন্ন সংগঠনের ব্যানারে ৩ থেকে ৫ দিনব্যাপী পণ্য মেলার আয়োজন করা হচ্ছে। এসব মেলায় অংশগ্রহণকারীরা স্থানীয় কোন ব্যবসায়ী বা উদ্যোক্তা নন। প্রকৃতপক্ষে তারা সিলেট সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্সধারী ব্যবসায়ী কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন।

তারা আরো বলেন, আমরা দীর্ঘদিন ধরে দোকান ভাড়া, স্টাফদের বেতন, বিদ্যুৎ বিল, ট্রেড লাইসেন্স ও ভ্যাট প্রদান করে নিয়মিত ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু এসব অস্থায়ী মেলার কারণে আমাদের বিক্রি মারাত্মকভাবে কমে গেছে, ফলে আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি। বর্তমান অর্থনৈতিক মন্দার সময়ে নিয়মিত ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তার উপর একের পর এক এ ধরনের অবৈধ মেলা আয়োজনে স্থানীয় ব্যবসায়ীদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ব্যবসায়ীরা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এসব মেলা বন্ধ না করা হয় তাহলে দোকানপাট বন্ধ রেখে আন্দোলন করবো এবং যাবতীয় ট্যাক্স বন্ধ রাখবো।

এসময় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও সিলেটের জেলা প্রশাসক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, প্রশসনের অনুমতি ছাড়া সিলেটে কোন ধরনের মেলা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওরিয়েন্টাল মার্কেটের সভাপতি আব্দুল হাদী পাভেল, দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ সভাপতি ও মধুবন সুপার মার্কেটের সভাপতি মোহাম্মদ আলী আকিক, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব ও হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুর আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার যুগ্ম সংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লায়েক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার কোষাধ্যক্ষ ও কুমার পাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাহিদুর রহমান, পূর্ব জিন্দাবাজার বারুতখানা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, রাফেল রাবদান, ফেরদৌসী আবদাল, চৌধুরী তানমিনা নুর, নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের সদস্য ফারজানা আবদা, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার প্রচার সম্পাদক ও নয়াসড়ক বিজনেস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন