editor
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৫
আবারও প্রেমে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। বিষয়টি নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে। এবার নিজেই সেই গুঞ্জনে ভিত্তি দিলেন জেনিফার। প্রেমিককে সামনেও আনলেন। তার নাম জিম কার্টিস, পেশায় একজন মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ।
গেল রোববার জিম কার্টিসের জন্মদিন ছিল, এদিন কার্টিসের সঙ্গে তোলা একটি সাদা-কালো ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তাকে শুভেচ্ছা জানান জেনিফার অ্যানিস্টন।
পোস্টে অভিনেত্রী লেখেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা।’ ছবিতে দুজনকে আলিঙ্গন করতে দেখা গেছে।
গেল সেপ্টেম্বরে ‘দ্য মর্নিং শো’র প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন জিম কার্টিস। তখন থেকে দুজনের সম্পর্ক নিয়ে কানাঘুষা চলছিল। তবে দুজনের সম্পর্ক নিয়ে এখনো কেউই সরাসরি কথা বলেননি।
অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে পাঁচ বছর সংসার করেছেন জেনিফার। ২০০৫ সালে বিচ্ছেদ ঘটে তাদের। এরপর ২০১৫ সালের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনেকটা লুকিয়েই জেনিফার বিয়ে করেন জাস্টিন থেরক্সকে। বিয়ের আগে চার বছর প্রেমও করেছেন এ জুটি। ২০১৮ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।
সেই বিচ্ছেদের পর প্রথমবারের মতো প্রেমিককে সামনে আনলেন জেনিফার অ্যানিস্টন। নতুন জুটিকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।
6 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
6 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
3 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩
6 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
1 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
5 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
7 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
6 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত