editor
প্রকাশিত: 4:57 PM, November 5, 2025
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়ার প্রত্যাশায় মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল মাজার মসজিদে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ, প্রধান সমন্বয়ক ফাহিম আহমদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী হুমায়ূন আহমেদ, সহ সভাপতি পদপ্রার্থী মাসুম ইফতিখার রসুল সিহাব, বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আহমদ, হুসেন আহমদ, তাহমিদ হোসেন জাবেদ, সাবুল আহমেদ, হাসান কেমিক্যালের কাওসার, ট্রাভেলস ব্যবসায়ী সেলিম, রেওয়াজনুল কিবরিয়া রেজা প্রমুখ। এছাড়াও দোয়া মাহফিলে দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সকল এসোসিয়েট ও অর্ডিনারি শ্রেণীর পরিচালক পদপ্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজ দীর্ঘদিন ধরে চেম্বারের নির্বাচন সম্পন্ন হওয়ার অপেক্ষায় আছে। তারা আশা প্রকাশ করেন, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হলে ব্যবসায়ী মহলে স্থিতিশীলতা ফিরে আসবে এবং সিলেটের বাণিজ্যিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে।
বক্তারা আরো বলেন, সিলেট অঞ্চলের শিল্প ও বাণিজ্য উন্নয়নে চেম্বারের কার্যকর ভূমিকা অপরিসীম। তাই নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে চেম্বারের স্থবিরতা দূর করে বাণিজ্যিক অগ্রযাত্রাকে গতিশীল করতে হবে। তারা ব্যবসায়ী মহলে ঐক্য, সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং দোয়া করেন— যেন অচিরেই নির্বাচন সম্পন্ন হয়ে একটি শক্তিশালী ও কার্যকর চেম্বার গঠিত হয়, যা সিলেট তথা সমগ্র দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন