editor
প্রকাশিত: 7:40 PM, November 5, 2025
বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট কর্তৃক আয়োজিত “সচেতনতা ও সামাজিকীকরণ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের পক্ষে সেমিনারটি পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সেমিনারে ব্যক্তিগত সুরক্ষা, সামাজিক সচেতনতা, পরিবেশ সংরক্ষণ, নাগরিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় সুরক্ষা ও সেবার মাধ্যমসমূহ, এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ শামস ওয়াহিদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত থেকে মনোযোগ সহকারে বক্তব্যগুলো শুনেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁঞা বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক জ্ঞান নয়, সামাজিক, নৈতিক ও নাগরিক সচেতনতার দিক থেকেও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এ ধরনের সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সুরক্ষা, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং রাষ্ট্রীয় সেবার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে পারলেই শিক্ষার্থীরা ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন