editor

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

আমি ঘরে ঘরে যাব, মানুষের পাশে থাকব : এম এ মালিক

আমি ঘরে ঘরে যাব, মানুষের পাশে থাকব : এম এ মালিক

3

আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো বৈষম্য বা রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমি ঘরে ঘরে যাব, মানুষের পাশে থাকব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিপ টিউবওয়েল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালিক বলেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে কোনো বৈষম্য বা রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। আমি ঘরে ঘরে যাব, মানুষের পাশে থাকব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, “প্রথমেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আহমদপুরে উপস্থিত থাকতে পেরেছি। এই আহমদপুর আমার নানার বাড়ি, আমার ছোটবেলা এখানেই কেটেছে। তাই এই এলাকা আমার দ্বিতীয় বাড়ী।” তিনি আরও বলেন, “এখানকার মানুষদের সঙ্গে আমার সম্পর্ক শৈশব থেকেই গভীর। আমার মা ও ভাইয়ের কবরও এই এলাকার মাটিতে। তাই এই জায়গার উন্নয়ন আমার নিজের দায়িত্ব মনে করি।”

8

এম এ মালিক জানান, শিক্ষা খাতে উন্নয়নের জন্য তিনি সম্প্রতি শিক্ষাসচিবকে নিয়ে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছেন। এর মধ্যে নবারুন বিদ্যালয়ে ইতিমধ্যে আড়াই কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে এবং নতুন বিল্ডিং, ওয়াল নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “গত ১৫–১৬ বছরে এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। স্কুল, কলেজ, স্টেডিয়াম, এমনকি মেয়েদের জন্য আলাদা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও নেই। বিএনপি ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, এবং যুব সমাজের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

1

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া আমাকে দেশ ও মানুষের সেবা করার নির্দেশ দিয়েছিলেন, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তা রক্ষা করব ইনশাআল্লাহ।”

তিনি দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, এদিন তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে প্রথম ধাপে ২৭টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হচ্ছে—আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালাবাজার মসজিদ, শিববাড়ি মন্দিরসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে। তিনি আরও বলেন, “এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ, সরকারি কোনো অর্থায়ন নয়। আল্লাহর নামে ও মানবসেবার ব্রত হিসেবে আমি এই উদ্যোগ নিয়েছি।”

এম এ মালিকের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘আনোয়ার ট্রাস্ট’-এর সহযোগিতায় ইতিমধ্যে প্রায় ৭০–৮০টি টিউবওয়েল, কয়েকটি এতিমখানা এবং প্রায় ৩০০টি গৃহ নির্মাণ প্রকল্প সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

6

অনুষ্ঠান শেষে এম এ মালিক আনুষ্ঠানিকভাবে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করেন এবং পর্যায়ক্রমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের অন্যান্য এলাকায়ও একই উদ্যোগ বাস্তবায়নের ঘোষণা দেন।

আরও উপস্থিত ছিলেন আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ ওসমানি, বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক এবং মোল্লারগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, মহানগর বিএনপির সদস্য এনু আহমেদ, দক্ষিণ সুরমা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহআলম, দাতা সদস্য খন্দকার মাহর হোসেন , সভাপতি শেখ এমরান হোসেন মুনু, সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, বিএনপি নেতা মোঃ আব্দুল্লাহ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমদ, PTA কমিটির সদস্য মোখতার হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক, PTA কমিটির সদস্য জাহেদ হোসেন, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, দক্ষিণ সুরমা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মুহিবুর রহমান মুহিন ও সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ।

7

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

8 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

8 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

6 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

4 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

5 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

5 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

8 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

5 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
7