editor
প্রকাশিত: 9:57 PM, November 6, 2025
প্রখ্যাত মুফাসসিরে কুরআন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, কুরআন মানবজাতির জন্য ইহও পরকালীন মুক্তির সনদ। মুসলিম উম্মাহ যতদিন কুরআন আকড়ে ধরেছে, সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছে, কুরআন পরিত্যাগ করার কারণেই আজ মুসলমানদের চরম পরিণতি ভোগ করতে হচ্ছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনে শান্তি আনতে কুরআন অনুশীলনের বিকল্প নেই।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে খাদিমুল কুরআন পরিষদের ৩১ তম বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মাশুক উদ্দিন, মাওলানা আব্দুস সোবহান জাউয়া, মাওলানা রেজাউল করিম জালালি,মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মাহতাব উদ্দিন।
খাদিমুল কুরআন পরিষদের সহ সাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরির পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক দরগাহ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজাদ আহমদ।
পবিত্র কুরআন থেকে তাফসির করেন দেখের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ঢাকা, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা মুশতাক আহমদ খান,হাফিজ মাওলানা আসজাদ আহমদ প্রমুখ।
মাহফিলের দ্বিতীয় দিনে আজ অংশ গ্রহণ করবেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী,মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মুফতী রিজওয়ান রফিকী ঢাকা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন