editor
প্রকাশিত: 11:33 AM, November 8, 2025
প্রখ্যাত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেছেন, সমাজ, দেশ ও রাষ্ট্রে মুলত অশান্তি সৃষ্টির কারণ চারটি টি-প্রাণ, সম্পদ, ইজ্জত, মা-বোনদের সতিত্বে আঘাত-কুরআনে কারিমে এর প্রতিরোধে হত্যার বদলা হত্যা ও হুদুদের আইন করেছে, কুরআনী শাসন ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য নয়, সবধর্মের মানুষের নিরাপত্তা প্রদান করে, সামাজিক ও রাজনৈতিক অশান্তি দূরীকরণে কুরআনী শাসন ব্যবস্থার বিকল্প নেই।
তিনি শুক্রবার (৭ নভেম্বর) খাদিমুল কুরআন পরিষদের দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরুক্ত কথাগুলো বলেন।
সিলেট আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মাশুক উদ্দিন মুহতামিম দরগাহ মাদ্রাসা, মাওলানা আব্দুস সোবহান মুহতামিম কাজির বাজার মাদ্রাসা, মুফতী ওলীউর রহমান মুহাতামিম দারুসসালাম মাদ্রাসা।
খাদিমুল কুরআন পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি ও সহসাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদের পরিচালনায় তাফসির করেন মুফতী রিজওয়ান রফিকী ঢাকা, মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মাওলানা আবুল হাসান জকিগঞ্জী, মাওলানা আবদাল হোসেন খান প্রমুখ।
শনিবার সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দেশ বরেন্য ইসলামী ভাষ্যকার মাওলানা মামুনুল হক ঢাকা, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মাওলানা মুফতী রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুনা, মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা মুফতি আরিফ জব্বার ঢাকা।
সিলেটের গোলাপগঞ্জে ‘ ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও ফ্রি ডায়াবেটিস
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও। রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
পারিবারিক রীতি ও ঐতিহ্য এবং শাক্তাচার বিধানানুসারে প্রতি বছরের ন্যায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আগামী বুধবার (১৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেট নগরীর বাজারগুলোতে শীত ও গ্রীষ্মকালীন প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা
সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজার কিংবা চৌহাট্টাÑযে কোনো ফুটপাত দিয়ে নির্বিঘ্নে হেঁটে যাওয়ার উপায় নেই। ব্যস্ত সড়কে পা রাখলেই সাধারণ
সিলেটের বালাগঞ্জ উপজেলার ৩ নম্বর দেওয়ান বাজার ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন