editor

প্রকাশিত: 11:50 AM, November 8, 2025

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

প্রসূন আজাদের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন পরীমনি

1

ঢালিউড অভিনেত্রী পরীমনিকে এখন আর আগের মতো পর্দায় নিয়মিত দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। প্রায়ই তাকে দেখা যায়, নানান মুহূর্ত ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিতে। আবার কখনো নতুন সাজ-পোশাকে এসে নিজেকে মেলে ধরতে। চমকে দেন তার ভক্ত-অনুরাগীদের।

3

তবে এবার পরীমনি আলোচনা-সমালোচনায় এলেন নিজের জন্মদিনের অনুষ্ঠান কেন্দ্র করে। তার এবারের জন্মদিন যেন বানিয়ে দিলেন নতুন নাট্যমঞ্চ হিসাবে। সুদূর মালয়েশিয়া সফর, লম্বা আয়োজনে কেক কাটার ধুম— সব মিলিয়ে তার জন্মদিনের উৎসব চলে টানা দুই সপ্তাহেরও বেশি। পরীমনির এই জন্মদিন নিয়েই ‘লোকদেখানো পার্টির’ অভিযোগ তোলে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অভিনেত্রী প্রসূন আজাদ।

সামাজিক মাধ্যমে সেই স্ট্যাটাসের পর দুঃখ প্রকাশ করে পরীমনি লিখেছেন, আপনার খারাপ লেগেছে, আপনি আমাকে একটা টেক্সট দিতে পারতেন আপু। আমি খুবই দুঃখিত আপনার কাছে। নিরাপত্তাকর্মীদের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, অনুষ্ঠানে তার নিয়োগ করা কেউ ছিল না। ওই ব্যক্তিরা ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সদস্য। তাদের কাজ ছিল কেবল নিরাপত্তা নিশ্চিত করা।

পরীমনি বলেন, তারা কাউকে অপমান করার জন্য ছিল না। বরং গেটে ওরা না থাকলে অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় সামাল দেওয়া যেত না। এভাবেই অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করা সম্ভব হয়েছে।

অভিনেত্রী বলেন, প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোকদেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন— আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি, যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। তিনি বলেন, আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।

পরীমনি আরও বলেন, আপনি জানেন— আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বার নিয়ে কল করেছিলাম।

1

তিনি বলেন, সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম—’আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।’ আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।

উল্লেখ্য, অভিনেত্রী প্রসূন আজাদ সামাজিক মাধ্যমে খোলামেলা মনোভাবের জন্য পরিচিত। সম্প্রতি পরীমনির জন্মদিনের আমন্ত্রণে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তার, তা সরাসরি জানিয়ে দিলেন সামাজিক মাধ্যম ফেসবুকে। তার পোস্ট থেকেই পরিষ্কার— অভিনেত্রীর এই জাঁকজমকপূর্ণ পার্টি বাইরে থেকে ঝলমল করলেও অতিথিদের প্রতি সম্মান দেখানোর জায়গায় ছিল বড় ঘাটতি।

3

সামাজিক মাধ্যমে প্রসূন আজাদ লিখেছিলেন— ‘পরীমনি’ মানুষের দাওয়াত দেয়, মানুষ যায়। যাওয়ার পর অনেকগুলো সান্ডা-পান্ডা লোক দাঁড়িয়ে থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে— আপনি কে?

অভিনেত্রী বলেন, আমি মিডিয়ার কারও দাওয়াতে যাই না। মেট্রো, রিকশা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম। কারণ সে আমার পছন্দের মানুষ। পরী, তুমি আমাকে লোকদেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে— আমি কে?

6

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

7 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

1
4