editor

প্রকাশিত: 4:38 PM, November 8, 2025

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি : অ্যাড. এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মানে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ধানের শীষ বিএনপির প্রতীক, শহীদ জিয়াউর রহমানের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে ধানের শীষ বাংলাদেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে এনেছিল, আগামী দিনের মানুষের মুক্তির পথও খোঁজে আনবে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের হলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে এবং সব সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, মহিলারা দেশের উন্নয়নের চালিকা শক্তি। মহিলাদের রেখে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যাবে না। মহিলাদের জন্য সব ধরণের সুযোগ-সুবিধা দেওয়া হবে। তাদের স্বাবলম্বীকরে তুলতে তাদেরকে বিনামূল্যে সেলাই মেশিন এবং হাতের কাজ শেখার জন্য সকল ধরণের যন্ত্রপাতি দেওয়া হবে।

তিনি আরো বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যে ১টি দফায় বলা হয়েছে বিএনপির ক্ষমতায় গেলে প্রতিটি ঘরে ঘরে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। ফ্যামেলির মায়ের কাছে কার্ড থাকবে, প্রত্যেক মাসে এই কার্ডে কিছু টাকা আসবে যা দ্বারা সংসারের খরচ চলবে। এছাড়াও কৃষকদের জন্য একটি ফার্মার কার্ড দেওয়া হবে। শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ালেখা করতে পারবে। তিনি আরো বলেন, যারা দেশ ও সমাজের উন্নয়নের কাজ করেন তারা প্রকৃত দেশপ্রেমিক। আমি তাদের সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি। দেশ প্রেমিককে দেশের মানুষ ভালোবাসেন, তাদের দেশপ্রেমকে আরো ত্বরান্বিত করতে তারা উৎসাহ প্রদান করেন।

শনিবার (৮ নভেম্বর) সকালে কালিজুরী ইউনিয়নের বুধবারী বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলা বলেন।

বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুব বিষয়ক সম্পাদক জুবের আহমদ এবং উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল মাস্টার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমর উদ্দিন চৌধুরী সাহেবের কন্যা সাবিনা খান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে কাজ করবো। তারেক রহমানের একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ঐকবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আবু তাহের, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ, ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন রানু, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা বিএনপি নেতা দিলাল আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আহমদ অপু, যুবদল নেতা নায়েক ফয়েজ, সুলতান আহমদ বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬ ইউপি সদস্য আফিয়া বেগম, সাবেক ইউপি সদস্য পারভীন বেগম, সুফিয়া বেগম প্রমুখ।

এছাড়াও সমাবেশে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন