editor

প্রকাশিত: 7:36 PM, November 8, 2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের শিক্ষকদের মতবিনিময়

5

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এর সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকালে কলেজ পরিদর্শন শেষে সিলেট নগরীর শামীমাবাদস্থ কলেজের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

4

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

1

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মুহাম্মদ মোমেনুল ইসলাম, হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো: আব্দুস সালাম, সহকারি পরিচালক মো. মাহবুবুল ইসলাম। এছাড়াও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

4

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের মাধ্যমে আমরা এমন শিক্ষকেরই প্রস্তুতি নিশ্চিত করতে চাই। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু সনদ প্রদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কলেজসমূহে আধুনিক শিক্ষা পদ্ধতি, গবেষণামূলক কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় নানা পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি রোল মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

3 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সৌজন্য সাক্ষাৎ, ৩ দফা দাবি পেশ

2 ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

অভিযোগের পাহাড় নিয়ে লুবানা শম্পার বাণিজ্য মেলা

1 সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’ শুরু হওয়ার

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

আইসি সজল কানুর বিরুদ্ধে মাসোয়ারা ও চোরাচালানে মদদের অভিযোগ

2 সুনামগঞ্জের জামালগঞ্জ থানাধীন লালপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সজল কুমার কানুকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে এসেছে।

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

বিএনপির বহিষ্কৃত নেতা মুক্তার ও গিয়াসের নেতৃত্বে ঘর নির্মাণ ও বিক্রির অভিযোগ

3 আইন ও প্রশাসনের নির্দেশকে তোয়াক্কা না করে সিলেটের তারাপুর চা বাগানের শ্রী শ্রী রাধা কৃষ্ণ জিউ দেবোত্তর সম্পত্তি পুনঃদখলের

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

নিজের ‘কীর্তি’ ঢাকতে শাহপরানের সংবাদ সম্মেলন

7 সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরকে ঘিরে চোরাচালান, অবৈধ বালু-পাথর উত্তোলন ও কথিত চাঁদাবাজির অভিযোগে যখন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক

1
3