editor

প্রকাশিত: 2:53 PM, November 9, 2025

সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র‌্যালি-সমাবেশ

সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র‌্যালি-সমাবেশ

সিলেটে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস ২০২৫ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রেজিস্টারি মাঠে এসে সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রকৌশলী সমাবেশের সমাপ্তি ঘটে।

সমাবেশে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিলেট জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর, সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিক উদ্দীন আহমেদ, সহ-সভাপতি জনাব আব্দুস ছোবহান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ কারিগরী ছাত্র-শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের সিলেট জেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, অর্থ সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক মো. মাহবুবুর রহমান জাকারিয়া, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান চৌধুরী সুহেল, চাকরি বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন আকন্দ, শাবিপ্রবির সহকারী প্রকৌশলী মো. রফিক উল্লাহ, পিডব্লিউডি এর সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুছ ছালাম, সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশফাকুল আলম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাবেদ আহমদ, জেলা শাখার কাউন্সিলর মো. সালাহ উদ্দিন আহমেদ, মোঃ সাইদুর রহমান, মো. আতিকুর রহমান, প্রিন্সিপাল মো. মিরাজ আহমেদ, মো. জাবেদ আলম, মো. ফরিদ আহমদ, মো. আব্দুল আহাদ, রমাপদ দাশ, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও র‌্যালি ও সমাবেশে জেলা নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেটে আইডিইবির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে র‌্যালি-সমাবেশ

সমাবেশে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সার্বিক অগ্রযাত্রায় প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, আইডিইবি সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জাতির ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। বক্তারা বলেন, প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

জনপদের আস্থার প্রতীক মো. তাজুল ইসলাম তাজ

রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

মন্ত্রীর হস্তক্ষেপে মদিনা মার্কেটের প্রবাসীর বাসার লুণ্ঠিত মালামাল উদ্ধার

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

২৩ মিনিটে তিন খুন নিয়ে পরিবারের প্রশ্ন, নিরপেক্ষ তদন্তের দাবি

সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

সিলেটকে নতুন রূপে সাজাতে এবং জনকল্যাণে বিভিন্ন পরিকল্পনা খন্দকার মুক্তাদিরের

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে