editor

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : এম এ মালিক

কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না : এম এ মালিক

3

সিলেট-৩ আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবে না। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই- ধানের শীষের বিজয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আনুগত্য রেখে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি।”

3

রবিবার (৯ নভেম্বর) সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এম এ মালিক বলেন, ঐক্যই হলো শক্তি। আমরা যদি এক হই, তাহলে কোনো শক্তি আমাদের বিজয় ঠেকাতে পারবে না। মতপার্থক্যের উর্ধে উঠে, ব্যক্তিগত মতপার্থক্য ভুলে, উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে একসাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “সিলেট-৩ নির্বাচনী এলাকা (বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা) এলাকার উন্নয়ন, সড়ক, হাসপাতাল, কলেজ, স্কুলের উন্নয়ন—সবকিছু নির্ভর করছে আমাদের নির্বাচনী বিজয়ের ওপর। তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে উন্নয়নের জন্য, আগামী প্রজন্মের জন্য।”

সভায় উপস্থিত তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে এম এ মালিক আহ্বান জানান— আমরা জনগণের পক্ষে কাজ করব। আমরা শপথ নেব—ধানের শীষের জয় আমাদের জয়, খালেদা জিয়ার জয় ও তারেক রহমানের বিজয়।”

বক্তারা বলেন, “আজকের সভা থেকে বালাগঞ্জ বিএনপির নতুন অধ্যায় শুরু হলো। মতের ভিন্নতা থাকলেও লক্ষ্য এক—বেগম খালেদা জিয়া ও ধানের শীষের বিজয়।” সভায় ইলিয়াস আলীর গুম ও ছাত্রদল নেতা সায়েম হত্যার সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়।

এম এ মালিক প্রতিশ্রুতি দেন, “আমি বালাগঞ্জবাসীর পাশে থাকব ইনশাল্লাহ। যতদিন বেঁচে থাকি, আপনাদের উন্নয়ন ও অধিকার আদায়ের জন্য কাজ করব।”

2

সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা জাগিদার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপির সহ-সভাপতি রিয়াসাদ আজিম হক আদনান।

5

মতবিনিময় সভায় সভাপতি ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী ও পরিচালনায় ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা মহিলা দলের সহসভাপতি সুফিয়া জমির ডেইজিসহ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

1

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন : সৈয়দ সাফেক মাহবুব

মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন : সৈয়দ সাফেক মাহবুব

5 সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব বলেছেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ

স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি : মাওলানা সাদিকুর রহমান

স্বাধীনতার ৫৪ বছর পার হলেও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি : মাওলানা সাদিকুর রহমান

7 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের

ইফার নতুন পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

ইফার নতুন পরিচালক ড. সৈয়দ শাহ এমরানের সাথে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেটের সৌজন্য সাক্ষাৎ

5 ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের নবনিযুক্ত পরিচালক ড. সৈয়দ শাহ এমরান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মউশিক শিক্ষক কল্যাণ

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল

4 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি নিবেদন

5 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র‌্যালি অনুষ্ঠিত

2 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

8 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। মঙ্গলবার

খন্দকার মুক্তাদিরের শোক

খন্দকার মুক্তাদিরের শোক

3 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট

1
6