editor
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে রবিবার (৯ নভেম্বর) দুপুর ২টায় বিশুদ্ধ পানির জন্য মোটরচালিত ডিপ টিউবওয়েলের উদ্বোধন করা হয়। এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি জননেতা এম এ মালিকের ব্যক্তিগত উদ্যোগে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয় টিউবওয়েলটি।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে জননেতা এম এ মালিক বলেন, “আজকের এই উদ্যোগ আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে, আমার জন্মস্থান ও শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান লালাবাজার স্কুলে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পেরেছি। আমি আশা করি এই উদ্যোগের মাধ্যমে এখানকার শিক্ষার্থী ও জনগণ উপকৃত হবেন।”
তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকে এই বিদ্যালয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এখানে আমার শিক্ষক, সহপাঠী ও এলাকার মানুষদের ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয় সমাজের সেবায় আরও কাজ করতে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা মানুষের সেবা, শিক্ষা ও উন্নয়নে কাজ করছি।”
এসময় আরও উপস্থিত ছিলেন লালাবাজার দ্বিপাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব শফিকুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক লোকমান আহমদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা, সাবেক আহবায়ক জাহির আলী, লালাবাজার বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি জিলাল খান, তেতলি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
2 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে।
3 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
5 মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক
8 ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের নেতৃবৃন্দ। 4
6 নগরীর ঝেরঝেরীপাড়া ২২, এভারগ্রীন নিবাসী ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট
4 সিলেট মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক উমেদুর রহমান উমেদ এর শ্রদ্ধেয় বড়ো ভাই সাহেদুর রহমান সাহেদ (৫০) মঙ্গলবার সন্ধ্যা ৭.
8 সিলেট নগরীর কাজলশাহস্থ এন জে এল ইএনটি সেন্টার এর কর্ণধার বরেণ্য চিকিৎসক ডা. নূরুল হুদা নাঈমের উদ্যোগে মহান বিজয়
3 মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত