editor
প্রকাশিত: 11:59 AM, November 10, 2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মহল অপপ্রচার শুরু করেছে। এ ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদল।
রবিবার (১০ নভেম্বর) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ও পৌর যুবদল জানায়- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি সকল পর্যায়ে মেনে চলা প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল দলের শৃঙ্খলা ভঙ্গ করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা উপেক্ষা করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের অপপ্রচার দলের ভাবমূর্তি নষ্টের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুবদল এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছে— গ্রুপবাজি ও অপপ্রচারমূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল করিম তাজুল, সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুবাস, বিয়ানীবাজার পৌর যুবদলের আহবায়ক হোসেন আহমদ দুলন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক নজমুল হোসেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন