editor
প্রকাশিত: 12:41 PM, November 10, 2025
সিলেটের দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে এক তরুণীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব বলছে বিপুল পরিমাণ গাঁজাসহ তাকে আটক করা হয়েছে।
র্যাব জানায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হবিগঞ্জ সদর এলাকা থেকে এক তরুণী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস বাসযোগে সিলেটের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে আসছে।
পরে লালাবাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে বাসটি থামানো হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী পালানোর চেষ্টা করেন। তাকে আটক করে তল্লাশি চালানো হলে একটি কফি রঙের ট্রলি ব্যাগের ভেতর স্কচটেপ মোড়ানো ২০ কেজি গাঁজা পাওয়া যায়।
আটক ওই তরুণী হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার নানু মিয়ার মেয়ে রিয়া আক্তার (২০)। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন।
আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন