editor

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আমার লক্ষ্য : এম এ মালিক

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আমার লক্ষ্য : এম এ মালিক

3

১০ নভেম্বর (সোমবার) সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর কলেজে বিশুদ্ধ পানির জন্য একটি ডিপ টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করেন এবং পরে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে “ধানের শীষ” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার দায়িত্ব দিয়েছেন।

6

তিনি বলেন, “গত ১৫ বছর আমি দেশে ফিরতে পারিনি, কিন্তু এখন থেকে আমি স্থায়ীভাবে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো সংস্কারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই আমার লক্ষ্য।”

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের পর এম এ মালিক বলেন, “আল্লাহর অশেষ রহমতে আজ এই কলেজ ও পাশের মসজিদের জন্য ডিপ টিউবওয়েল স্থাপন করতে পেরেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপস্থিত সবাইকে। আমি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি—তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজও সংগ্রাম করছেন।”

7

তিনি আরও বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। আমি গর্বিত যে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং দেশের মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি।”

এ সময় তিনি শিক্ষাক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমার স্ত্রী ও আমি চাই যে দক্ষিণ সুরমা–ফেঞ্চুগঞ্জ এলাকায় একটি মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। শিক্ষা সচিব ইতিমধ্যে একটি মহিলা কলেজ অনুমোদনের আশ্বাস দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে এটিকে প্রথম প্রকল্প হিসেবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

তিনি সবাইকে আহ্বান জানান, “বাংলাদেশে ষড়যন্ত্র চলছে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি। তাই সকল ভেদাভেদ ভুলে আমাদের জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ—সবাই মিলে আমরা এই দেশের উন্নয়নে কাজ করব।”

1

অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ডা. জুবায়দা রহমানসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এম এ মালিক বলেন, “আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে থাকতে চাই, সেবা করতে চাই। আল্লাহ যেন আমাকে সে সুযোগ ও শক্তি দেন।”

6

এসময় উপস্থিত ছিলেন জালালপুর কলেজের অধ্যক্ষ জনাব শাহজাহান মাসুক, বিশিষ্ট সমাজসেবক এম এ শহীদ পঙ্খি, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুল ইসলাম জয়দু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাই, তেতলি ইউনিয়ন বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক খসরুজ্জামান, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

6 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

5 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

2 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

7 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

1 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

5 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

5 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

7 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
4