editor
প্রকাশিত: 6:26 PM, November 10, 2025
সিলেট জেলা কর আইনজীবী সমিতির অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১০ নভেম্বর) বিকেলে নগরীর মেন্দিবাগস্থ এম আর টাওয়ারের সমিতির বার হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর।
সমিতির সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও সহ সম্পাদক ইসরাত জাহান নিপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সহ সভাপতি মো. সফিকুল ইসলাম এডভোকেট, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট।
বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এম শফিকুর রহমান, সমিতির সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সমিতির সাবেক সহ সভাপতি আব্দুল আলীম পাঠান এডভোকেট, মো. আজিজুর রহমান এডভোকেট, সুব্রত কুমার রায় এডভোকেট, বাহার উদ্দিন, ইফতিয়াক হোসেন মঞ্জু, সাবানা ইসলাম এডভোকেট, নির্বাচন কমিশনার সদরুল হাসান চৌধুরী, সমিতির সদস্য কামাল আহমদ প্রমুখ।
এছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সদস্য আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, গীতা পাঠ করেন বাবলু চন্দ্র ভৌমিক এডভোকেট। এর আগে বেলুন উড়িয়ে অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর সহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি ব্যক্তির সার্বিক বিকাশের এক অপরিহার্য অনুষঙ্গ। নিয়মিত ক্রীড়া চর্চা মানুষের শারীরিক সক্ষমতা বাড়ায়, মানসিক চাপ কমানোর পাশাপাশি কর্মক্ষমতা বৃদ্ধি করে।
বক্তারা বলেন, কর আইনজীবীরা দেশের অর্থনৈতিক কাঠামোকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের ওপর সবসময় দায়িত্বের চাপ, ব্যস্ততা ও নানা ধরনের মানসিক চাপ থাকে। এ অবস্থায় সময়োপযোগী এমন ক্রীড়া প্রতিযোগিতা তাঁদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, কর্মস্পৃহা বাড়াবে ও সংগঠনের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
বক্তারা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এই দ্বারা অব্যাহত রাখার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন