editor

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫

পাথর উত্তোলনে ধ্বংস শাহ আরেফিন টিলা, কাউকে ছাড় দেয়া হবে না : ডিসি

পাথর উত্তোলনে ধ্বংস শাহ আরেফিন টিলা, কাউকে ছাড় দেয়া হবে না : ডিসি

8

কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবেশ ধ্বংসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রশাসক (ডিসি) সারওয়ার আলম। সোমবার দুপুরে তিনি আকস্মিকভাবে শাহ আরেফিন টিলা পরিদর্শনে করেন ও পুরো এলাকা ঘুরে দেখেন।

5

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যারা শাহ আরেফিন টিলায় এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না— সে যত বড় ক্ষমতাধরই হোক না কেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে দায়ীদের তালিকা প্রণয়নের নির্দেশনা দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

2

ডিসির পরিদর্শনের খবর পেয়ে আগেই পালিয়ে যায় পাথরখেকোরা। এসময় তাদের ফেলে যাওয়া বেশ কয়েকটি মেশিন স্থানীয় প্রশাসনের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়।

7

পরিদর্শনে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানা ওসি ও বিজিবি সদস্যরা।

পরিস্থিতি পর্যালোচনা শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “এখান থেকে আর একটি পাথরও তুলতে দেয়া হবে না। যারা এই ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই অব্যবস্থার দায় নিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শাহ আরেফিন টিলার কোনো পাথর যদি কোনো স্টোন ক্রাশার বা বাজারে পাওয়া যায়, তাহলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক নিশ্চিত করেন, অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে মামলা করা হবে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

1

Sharing is caring!

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

সিলেটে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

7 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ জাতীয় পর্যায়ে দেশের দ্বিতীয় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত

1 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

চা শ্রমিকদের মাঝে রোটারী ক্লাব অব সিলেটের বস্ত্র বিতরণ

5 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

কোকোর মৃত্যুর জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন কয়েস লোদী

3 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামানের পিতার মৃত্যুতে খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

6 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে পেশাজীবিদের সাথে খন্দকার আব্দুল মুক্তাদিরের মতবিনিময়

5 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

পর্তুগাল বিএনপি নেতা জামান’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ জাতীয়তাবাদী ফোরামের শোক

2 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে

8 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত

1
7