editor

প্রকাশিত: 11:47 AM, November 11, 2025

ব্যালট ছাপাতে কেপিএম থেকে ৯১৪ টন কাগজ কিনছে ইসি

ব্যালট ছাপাতে কেপিএম থেকে ৯১৪ টন কাগজ কিনছে ইসি

আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপানোর কাগজ কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে কিনছে নির্বাচন কমিশন। এ জন্য ইসি থেকে ৯১৫ টন কাগজের অর্ডার দেওয়া হয়েছে। 

কর্ণফুলী পেপার মিলস কর্তৃপক্ষ ইতোমধ্যে ১৭৮ দশমিক ৯ টন কাগজ নির্বাচন কমিশনে সরবরাহ করেছে। বাকি ৭৩৬ টন ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ জানান, চলতি ২০২৫-২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে রঙিন (সবুজ, গোলাপি, অ্যাজুরলেইড) এবং বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪ দশমিক ৯ টন কাগজের অর্ডার দেওয়া হয়েছে। এর বাজারমূল্য প্রায় ১১ দশমিক ১১ কোটি টাকা।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে কেপিএমের উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ হাজার ৫০০ টন, যার মূল্য ৪০ থেকে ৪৫ কোটি টাকা। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৯৩ টন কাগজ উৎপাদিত হয়েছে।

এ ছাড়া সরকারি নির্বাচন কমিশনসহ বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৮৯৪ টন কাগজ সরবরাহের আদেশ পাওয়া গেছে, যার বাজারমূল্য প্রায় ৩৭ দশমিক ৩৩ কোটি টাকা। ৮ নভেম্বর পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ টন।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর আবাসিক জায়গা নিয়ে উপ-মহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে প্রথম যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে  বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

মুক্তাক্ষর ছাতক শাখার উদ্যোগে বিজয়া সম্মিলনীতে গুণীজন সম্মাননা

শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সম্মেলনের মাধ্যমে ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন; সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মুহিন, সাংগঠনিক আলমগীর

সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে  দেশে কল্যাণ  কাজে ঐক্যবদ্ধ হতে হবে:  সাহেদ আহমদ

শহীদ জিয়ার জীবনাদর্শে উজ্জীবিত হয়ে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে দেশে কল্যাণ কাজে ঐক্যবদ্ধ হতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ