editor
প্রকাশিত: 7:19 PM, February 6, 2023
যুক্তরাজ্যের রাজা ও কুইন কনসর্ট ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির প্রাণকেন্দ্র ব্রিক লেইনে আসছেন এক ঐতিহাসিক সফরে। এই সফরের আয়োজন করেছেন ব্রিটিশ বাংলাদেশী পাওয়ার এন্ড ইন্সপিরেশন– বিবিপিআই – এর প্রতিষ্ঠাতা আয়েশা কোরেশী এমবিই জেপি ও টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলার আবদাল উল্লাহ। বিবিপিআই এই সফর সফলের লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং সেই সাথে ব্রিক লেইন বিজনেস এসোসিয়েশন ও ব্রিক লেইন জামে মসজিদ ট্রাস্টের সঙ্গে একযোগে কাজ করছে।
রাজা ও কুইন কনসর্ট এই সফরকালে ১৯৭০ এর দশকে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী টাওয়ার হ্যামলেটস বারার বর্ষীয়ান বাসিন্দাদের সাথে মিলিত হবেন।
রাজকীয় অতিথিরা স্থানীয় চ্যারিটি ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহের ব্যক্তিবর্গের কাছ থেকে জানতে চাইবেন কোভিড–১৯ এর কারণে তাঁদের কার্যক্রমে গুরুতর বিপর্যয়ের কথা।
রাজা ও কুইন কনসর্ট বিবিপিআই জামদানী নেটওয়ার্ক এর নারী উদ্যোক্তাদের সাথে পরিচিত হবেন, যাঁরা স্থানীয়, জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে কমিউনিটি সমূহের উন্নয়নের জন্যে ব্যতিক্রমী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজন্যবর্গ ব্রিক লেইন মসজিদ পরিদর্শনের মধ্য দিয়ে তাঁদের সফরের সমাপ্তি টানবেন। এখানে তাঁরা মসজিদ ভবনের ইতিহাস সম্পর্কে অবগত হবেন। উল্লেখ্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী তিনটি ধর্মমতে বিশ্বাসীদের উপসনালয় প্রতিষ্ঠিত হয়েছে এই ভবনে।
আবদাল উল্লাহ বলেন: ‘‘ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির কাছে ব্রিক লেইন শুধুমাত্র একটি সড়কের চাইতেও অনেক বেশি কিছু। আমাদের আধ্যাত্মিক বসতি ব্রিক লেইনে আমাদের কমিউনিটির সাথে মিলিত হতে মহামান্য রাজা ও কুইন কনসর্ট আসছেন জেনে আমরা বিনীত, উদ্বেলিত, যা ভাষায় প্রকাশের মতো নয়। আমাদের ইতিহাস ও সংস্কৃতির কাহিনীগুলো তাঁদের সামনে তুলে ধরার অপেক্ষায় আমরা আছি।”
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন