editor
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
সিলেটের মোগলাবাজার থানার পারারইচক এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছাতক থানার নিজ গাঁও (পশ্চিম) গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে মো. মাহফুজ আহমদ (২০), জকিগঞ্জ থানার বারোঠাকুরি উত্তরকুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলী আহমদ (৩৮), দক্ষিণ সুরমা থানার লালাবাজার উপজেলার খাজাখালু এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে রিমন ইসলাম (২০), সিলেটের শাহপরান (রহ.) থানার এমপি গেইট, সুলতানার বাড়ির বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার জলিলপুর গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে মো. আবুল হাসনাত রাফি (১৮)।
পুলিশ জানায়, সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০টি বাঁশের লাঠি ও বিভিন্ন ধরণের টিনের কৌটা দিয়ে তৈরি মশাল উদ্ধার করা হয়। এ সময় ৯টি বাঁশের লাঠি ও অন্যান্য সামগ্রীসহ নিষিদ্ধ সংগঠনের চার কর্মীকে আটক করা হয়।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান, আটককৃতরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০২৫) এর ৮/৯/১২ ধারায় মামলা (নং–০৮, তারিখ-১২/১১/২০২৫) রুজু করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
8 সিলেটের দক্ষিণ সুরমায় উৎসবমুখর পরিবেশে ‘বীর মুক্তিযোদ্ধা তিতন মিয়া স্মৃতি ২য় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪
5 সিলেটের শিক্ষাঙ্গনে অনন্য এক ইতিহাস সৃষ্টি করল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ (জেসিপিএসসি)। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এ সারা বাংলাদেশের
1 সিলেটের মালনীছড়া চা বাগানের গরীব ও অসহায় চা শ্রমিকদের মাঝে বস্ত্র বিতরণ করেছে রোটারী ক্লাব অব সিলেট। শুক্রবার (২৩
7 বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান তারেক
4 সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
5 শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বিভিন্ন পেশাজীবীদের সাথে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি ও ধানের শীষের
1 পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামান ও ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদারের পিতা ও জগন্নাথপুর উপজেলার কামারখাল
4 সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত