editor

প্রকাশিত: 9:11 PM, November 13, 2025

সিলেটে আইসিবি ইসলামিক ব্যাংকের রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সমাবেশ

সিলেটে আইসিবি ইসলামিক ব্যাংকের রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সমাবেশ

আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড-এর সিলেট শাখার উদ্যোগে ‘রেমিটেন্স যোদ্ধা ও ব্যবসায়ী সমাবেশ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সিলেটের পূর্ব বন্দবাজারাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক জনাব খালেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, “আধ্যাত্মিক পূণ্যভূমি সিলেট এমন এক অঞ্চল, যা শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.)-এর বরকতময় পদধূলিতে ধন্য। দেশের অন্য যেকোনো জেলার তুলনায় সিলেট সর্বদা ব্যতিক্রম ও অনন্য। ইতিহাস সাক্ষী যেকোনো শুভ উদ্যোগ বা উত্তম কাজের সূচনা সিলেট থেকেই শুরু হয়। আমি নিজেও সেই ধারাকে অব্যাহত রাখতে চাই।

তিনি আরো বলেন, পবিত্র এই সিলেটের অধিকাংশ মানুষ প্রবাসে থেকে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন। আমরা প্রবাসীদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে ব্যাংকিং খাতকে আরও এগিয়ে নিতে চাই। প্রবাসীদের কষ্টার্জিত আমানতকে ইসলামি শরিয়াহ মোতাবেক সঠিকভাবে পরিচালনা করে তাদের সহযোগিতায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছি।”

ব্যাংকের আইসিটি এপ্লিকেশন এবং এসভিপি অব শরিয়াহ ব্যাংকিংয়ের প্রধান আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও প্রধান কার্যালয় সিনিয়র এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র ভাইস পেসিডেন্ট হেড অফ ইনভেস্টমেন্ট রিক্স ম্যানেজমেন্ট মো. তারেকুস সালাম, স্বাগত বক্তব্য রাখেন সিলেট শাখা এফ এ ভি পি এবং শাখা ব্যবস্থাপক মো. আইন উদ্দিন। উপস্থিত ছিলেন এন আর বি ব্যংক পিএলসি স্পনসর পরিচালক ব্যবসায়ী সাব্বির আহমেদ চৌধুরী, সিলেট ব্রাঞ্চ এসিস্ট্যান্ট অফিসার মাসুদুল ইসলাম চোধুরী সহ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের অবদান ও ব্যবসায়ীদের ভূমিকার প্রশংসা করেন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। তারা ব্যাংকিং সেবার মানোন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির জন্য আইসিবি ইসলামীক ব্যাংকের বিভিন্ন উদ্যোগ সম্পর্কেও আলোচনা করেন। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, প্রবাসী রেমিটেন্স প্রেরক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন