editor

প্রকাশিত: 9:24 PM, November 15, 2025

দক্ষিণ সুরমার আহমদপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বিদায় সংবর্ধনা প্রদান

দক্ষিণ সুরমার আহমদপুর গ্রামের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বিদায় সংবর্ধনা প্রদান

1

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলি ইউনিয়নের আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মতিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা জীবনে হাজারো শিক্ষার্থীদের মানুষ করে গড়ে তোলার এ কারিগরকে বিদায় সংবর্ধনা প্রদান প্রদানের লক্ষ্যে শনিবার (১৫ই নভেম্বর) দিনব্যাপী ছিল জমকালো নানা আয়োজন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বর্তমান ও সাবেক হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়।

2

সকাল ১১ টায় প্রিয় শিক্ষককে স্বাগত জানাতে শত শত শিক্ষার্থী তেলিবাজার পয়েন্টে জড়ো হয়। তারা প্রিয় এই শিক্ষককে ফুলের মালা দিয়ে বরণ করে মিছিল সহকারে বিদ্যালয়ে নিয়ে আসেন। এ সময় সৃষ্টি হয় আবেগঘন মুহূর্তের।

2

পরে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম পর্বে ছিল বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য ও আবৃতি নানা সংস্কৃতিক অনুষ্ঠান। বেলা ২ টায় দ্বিতীয় পর্বের আলোচনা সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ মতিন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আজ আমি নিজেকে স্বার্থক মনে করি। দীর্ঘ ৩১ বছর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে আমার চেষ্ঠা ছিল শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। অবসরের পর আজ একজন শিক্ষক হিসেবে আমার প্রাণপ্রিয় সকল ছাত্র-ছাত্রীদের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে করছি। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও গ্রামবাসী যে সম্মান আমাকে দিয়েছেন সেটি আমার জন্য বড় পাওনা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মতিন কেবল একজন শিক্ষক ছিলেন না, ছিলেন একজন পথপ্রদর্শক। তিনি নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন এই প্রতিষ্ঠানের জন্য। আহমদপুর গ্রামের প্রায় দুই ৩ কিলোমিটার রাস্তার পাশে বৃক্ষরোপন করে এলাকাকে আদর্শ গ্রাম হিসেবে পরিণত করেছিলেন ও একজন বৃক্ষপ্রেমিক শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

4

আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব খন্দকার এর সভাপতিত্বে ও বশির মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহমদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি রুনু মিয়া, তফজ্জুল মিয়া, আব্দুল মছব্বির, নরুদ্দিন মিয়া, মঈনুল ইসলাম, রফিক মিয়া, আব্দুল মালিক, মুরাদ হাসান জামাল, শিব্বির আহমদ, নিয়াজ উদ্দিন, আব্দুর রকিব, কামাল মিয়া, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক অবিভাবক কমিটির সদস্য সাংবাদিক জাহেদ আহমদ।

2

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবনেতা সালাউদ্দীন, রাজা মিয়া, বশির মিয়া, ফখরুল ইসলাম, আব্দুস সামাদ, শাহীন আহমদ, সায়মন আহমেদ, আব্দুল ওয়াহিদ, কবির আহমদ, মুক্তাদির আহমদ, শিপন আহমদ, তৌহিদ হোসেন রুবেল, ইয়াসির হামিদ, রিপন আহমেদ, আব্দুক মতিন, অলিদ রহমান ছানি, মিসবাহ আহমদ শাকিল, রুমেল আহমেদ, এ জে জুয়েল, শাকিল আহমদ সাকিব, সাহানা আক্তার শিউলি প্রমুখ। মানপত্র পাঠ করেন অলিদ রহমান ছানি।

অনুষ্ঠানে সর্বজন শ্রদ্ধেয় সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দসহ প্রাক্তণ শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বৃহত্তর আহমদপুর পুরান তেঁতলি গ্রামের বিশিষ্ট মুরব্বীয়ান, যুবসমাজ সহ বিদ্যালয়ের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সিলেট ১৪নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সাথে শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার আব্দুল মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

সিলেট শহরতলীর ধোপাগুলে হয়রানীর প্রতিবাদে ফেলুডা ব্যবসায়ীদের সভা

1 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

5 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

1
4