editor
প্রকাশিত: 9:38 PM, November 15, 2025
সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমজীবি ও কর্মজীবী নারীদের জন্য একটি বিশেষ পরিকল্পনার গ্রহণ করেছেন। এই পরিকল্পনায় মূলত শিশু পরিচর্যা সুবিধা নিশ্চিত করা এবং নারীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষায় আমরা কিভাবে কাজ করবো তার যথাযত নির্দেশনা ও পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস-বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করণে বিএনপি কাজ করবে। কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী উন্নয়ন নীতিমালা প্রণয়ন এবং বেকার দূরকরণে কাজ করবো সবাই ঐক্যবদ্ধভাবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও শ্রমজীবী মানুষের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি।
তিনি শনিবার (১৫ নভেম্বর) কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থা, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতি, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ পরিষদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেট ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি, ১৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, আয়োজক ৫ টি সংগঠনের প্রধান উপদেষ্টা এবং বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। সভাপতি বক্তব্য নজরুল ইসলাম মুনিম ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
যুবনেতা নাজির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির মো. জাহাঙ্গীর খান, শামসুল ইসলাম ও ফয়েজ বক্স, সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান সনি, বিএনপি নেতা মিহির আলী, আব্দুস সবুর জালাল, চাউল বাজার শ্রমিক কল্যাণ সমিতির নাছির মিয়া, আল আমিন মোল্লাহ, মো. মুজাহেল, কলিঘাট শ্রমিক কল্যাণ সংস্থার বাহার মিয়া, মো. সেন্টু মিয়া, লিটন আহমদ, পিয়াজ পট্টি শ্রমিক কল্যাণ সংস্থার সিজান আহমদ, রাসেল আহমদ, কিশোরগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ সিলেটের আইনুদ্দিন, মাহমুদ হোসেন ও নবীনগর ঐক্য সমাজ কল্যাণ সমিতি মনির হোসেন, সেলিম রেজা প্রমুখ।
2 2 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
7 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা